- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । তিনি রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার রাজপরিবার, সরকার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন…
বরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেটপ্রুফ বাস থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। তারেক রহমানের নিষেধ থাকায় তাঁর ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। ছিলো না কোনো ব্যানার-ফেস্টুন। এর আগে ভোর ৬টায় গুলশানের বাসা থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন।…
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা আজ জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশগ্রহণ ও মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জানাজার শুরুতেই মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং পরিবারের পক্ষে মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ…
সড়ক দুর্ঘটনায় নিহতের পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। আজ রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন। চেক প্রদান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পঞ্চগড় সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিআরটিএ’র আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলি আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক, সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনেরাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। এসময় পাঁচটি পরিবারকে ২৫ লাখ…
আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অসিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্বাগতিক দলকে বিপদে ফেলার মত বোলার বাংলাদেশ দলে আছে বলে জানান ম্যাকডোনাল্ড। বিশেষ করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশের পেস আক্রমণকে টেস্ট ক্রিকেটের অন্যতম দ্রুতগতির ইউনিট হিসেবে অভিহিত করেন ম্যাকডোনাল্ড। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন আছে। তাদের এমন একটি পেস আক্রমণ রয়েছে যা অস্ট্রেলিয়ার মাটিতে বেশ শক্তিশালী হয়ে উঠতে পারে।’ তিনি আরও…
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বন্যায় প্রায় ৮০ হাজার বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিভাগের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সর্বশেষ তথ্য থেকে এসব জানা গেছে। তথ্য অনুযায়ী, বিভাগের ১১ জেলার মোট ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলায়। এছাড়া কক্সবাজারের ৭৪টি, রাঙামাটির ৪২টি, খাগড়াছড়ির ৪১টি এবং বান্দরবানের ৩৬টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার…
ভবিষ্যতে বন্যা ও জলাবদ্ধতার প্রভাব কমাতে সহনশীল (রেজিলিয়েন্ট) নগর পরিকল্পনা, প্রাকৃতিক জলপথ পুনরুদ্ধার এবং পানি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে বাংলাদেশ মৌসুমি বন্যা ও বর্ষাকালের চ্যালেঞ্জ আরও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিশিষ্ট পানি সম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম বলেন, উন্নত পরিকল্পনা, কার্যকর নিষ্কাশন অবকাঠামো এবং স্থানীয় জনগণের প্রস্তুতি জোরদার করা হলে দেশের দুর্যোগ-সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অধ্যাপক আইনুন নিশাত বলেন, বাংলা…
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ থাকায় দেশে ফেরা মাত্রই গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে অথবা তাকে পুশব্যাক করবে। আর শেখ হাসিনা (রয়টার্সে) যেটা বলছেন, তিনি এবং তার দলীয় নেতাকর্মীরা একত্রে এসে…
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে জানাজা হয় জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে। জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন। এরপর পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি পুস্পস্তবক…
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামী সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। এ বছর ট্রাম্পের সমর্থনে ক্ষমতায় আসা আল-জাইদি এমন এক সময়ে দায়িত্ব নেন, যখন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে বাগদাদের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ছিল। এসব গোষ্ঠী এর আগে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এক সপ্তাহের ওয়াশিংটন সফরে আল-জাইদির প্রধান লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণ করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতির মুখে পড়া ইরাক বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ নিতে চাইছে। বাগদাদ থেকে এএফপি জানায়,…
