- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। এর ফলে শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও খেলতে পারবেন না তিনি। বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডারের অনুপস্থিতি রাইট-ব্যাক পজিশন নিয়ে থমাস টাচেলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। চেলসি অধিনায়ক রেসি জেমস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি। তিনি টাচেলের দলের একমাত্র স্বীকৃতি রাইট-ব্যাক। তার পরিবর্তে ডেয়ে স্পেন্স ও কুয়ানসাহকে রাইট-ব্যাক পজিশনের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু উভয়ই এই পজিশনে নিজেদের মেলে ধরতে সমস্যায় পড়েছেন। বুধবার অনুশীলনে অনুপস্থিত থাকায় কোয়ার্টার ফাইনালেও রেসি জেমসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। মেক্সিকোর বিপক্ষে শেষ আধা…
রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা, একের পর এক সরকারি কর্মসূচি, সংসদ অধিবেশন ও মন্ত্রিপরিষদের দীর্ঘ বৈঠক শেষেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাই শত ব্যস্ততার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সংসদ অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে দেখা করার সুযোগ তারা কখনো কল্পনাও করেনি। তাই তাদের কাছে এটি জীবনের অন্যতম স্মরণীয় ও…
কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। ৬০ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। টুর্নামেন্টে এটি এমবাপ্পের অষ্টম গোল। ছয় মিনিট পর ডেম্বেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর এতেই বোস্টনের অদূরে জিলেট স্টেডিয়ামে লেস ব্লুজদের জয় নিশ্চিত হয়। আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে শেষ চারের লড়াইয়ে ২০১৮ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন বনাম বেলজিয়ামের মধ্যকার বিজয়ী দল। আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোকে ফ্রান্সের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু দিদিয়ের দেশ্যমের দল শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল। সীমিত সামর্থ্যরে মরক্কো পুরো ম্যাচে ৮৩তম মিনিট পর্যন্ত…
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে এবং মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। কেউ সহায়তাহীন থাকবে না। আজ চট্টগ্রাম জেলার বিভিন্ন বন্যা ও পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শাটল সার্ভিস উদ্বোধন করেন। বেবিচক জানিয়েছে, এই সার্ভিস বিমানবন্দর-বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়-বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা-বিমানবন্দর রুটে চালু থাকবে। উদ্বোধনকালে এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ বিনামূল্যে এই শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ…
জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন- ইউএনকপস ২০২৬’-এ যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এবারের দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের পুলিশ প্রধান এবং নীতি-নির্ধারকগণ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় তিনটি মূল প্লেনারি সেশনে অংশ নিচ্ছেন। সেশনগুলো হলো- ‘জাতিসংঘ পুলিশের…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে।’ তিনি বলেছেন, ‘স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোন উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারিনা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সেকেন্ডারি এবং প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা শিক্ষকদের সন্মানি বাড়ানো প্রয়োজন রয়েছে বলে মনে করি। এ কাজটি অবশ্যই করবো ইনশাআল্লাহ।’ আজ বুধবার বিকালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক…
রাঙ্গামাটি টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানির স্বল্পতা কাটিয়ে অবশেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে বলে মুঠোফোনে বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াটে পৌঁছেছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসস’কে আরো জানান, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান…
রাঙ্গামাটি জেলায় অব্যাহত টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর ৭ জুলাই…
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটি বুধবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। একইভাবে বুধবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও ভোর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আটকে রয়েছে। জানআলীহাট-ষোলোশহর সেকশনে রেললাইনের ওপর থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে। আটকে পড়া যাত্রীদের…
