- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ এবং এক আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ পরিদর্শনকে মিলনমেলার সঙ্গে তুলনা করছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ান পরিবারকে উচ্ছ্বসিত করেছে। এ সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন…
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে তেহরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং হরমুজ প্রণালী ও এর আশপাশে থাকা আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বিশ্বের প্রধান দুটি বেঞ্চমার্ক তেলের একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এর জবাবে ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা…
ভ্যাঙ্কভারে কলম্বিয়া বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ১৬। আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে কোয়ার্টার ফাইনালে খেলা।কোয়ার্টার ফাইনালে লাইন-আপ : ১ম কোয়ার্টার ফাইনাল : ৯ জুলাই, ফ্রান্স বনাম মরক্কো, বস্টন, দিবাগর রাত ২০০টা২য় কোয়ার্টার ফাইনাল : ১০ জুলাই, স্পেন বনাম বেলজিয়াম, লস এ্যাঞ্জেলস, দিবাগত রাত ১.০০টা৩য় কোয়ার্টার ফাইনাল : ১১ জুলাই, ইংল্যান্ড বনাম নরওয়ে, মিয়ামি, দিবাগত রাত ৩.০০টা৪র্থ কোয়ার্টার ফাইনাল, ১২ জুলাই, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, কানসাস সিটি, সকাল ৭.০০টা
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্রয়ের পর মঙ্গলবার টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কেয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মাধ্যমে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা। শেষ ষোলোর শেষ ম্যাচে দুই দলই একে অপরকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে। এটিই ছিল ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাইরে অনুষ্ঠিত শেষ ম্যাচ। টাইব্রেকারে উভয় দলই একটি করে স্পট-কিক নষ্ট করে। এরপর সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত দক্ষতায় কুচো হার্নান্দেসের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত রুবেন ভার্গাস নিজের সুযোগ কাজে লাগিয়ে সুইজারল্যান্ডকে জয় উপহার দেন। ভ্যাঙ্কুভারে হাজারো উচ্ছ্বসিত সমর্থকের সমর্থন নিয়ে মাঠে নামা কলম্বিয়া।…
শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নরওয়ে জাতীয় দলে অসুস্থতার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে কোচ স্টালে সোলবাক্সেন নিশ্চিত করেছেন।। বিষয়টি নিশ্চিত করে সোলবাক্কেন বলেন দলীয় শিবিরে অসুস্থতা ছড়িয়েছে। তবে মিয়ামিতে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে তিনি আশাবাদী। নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, আগে আক্রান্তদের মধ্যে ছিলেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন, যিনি নরওয়ের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি। এছাড়া ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেন অসুস্থ হয়ে পড়ায় ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর জয়ী ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে সোলবাক্কেন দলের সামগ্রিক অবস্থা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। তিনি বলেন, ‘‘আমাদের কয়েকজন খেলোয়াড়…
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল টেলিকাস্টের নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার প্রাথমিক দর্শকসংখ্যার তথ্য প্রকাশের পর এ তথ্য জানায় ফক্স স্পোর্টস। ফক্সের তথ্যমতে, সোমবার সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচটি ৩ কোটি মানুষ দেখেছেন। ম্যাচে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে এবং টুর্নামেন্টের তিন সহ-আয়োজক দেশের মধ্যে সর্বশেষ অবশিষ্ট দলটিকেও বিদায় করে দেয়। ফক্স জানায়, পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৬৮ লাখে পৌঁছায়। এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচটি ২ কোটি ৬৪ লাখ দর্শক দেখেছিলেন, যা ছিল আগের…
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কেবল চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার আগামীকাল বুধবারের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা— বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে— সাধারণ…
দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে ৩-২ ব্যবধানে নাটকীয় ম্যাচে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে আর্জেন্টিনা অসাধারন এক জয়ে গল্প রচনা করলো। ম্যাচের নাটকীয়তা কম ছিলনা। দলের প্রাণভোমরা মেসি পেনাল্টি মিস করেছেন। পরে আবার সেই মেসির গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা মেসির এ্যাসিস্টে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে মিশর যখন ঐতিহাসিক এক জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই বরাবরের মত মেসি দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। স্টপেজ সময়সহ শেষ ১১ মিনিটে আর্জেন্টিনা ফিরে আসার গল্প…
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ময়মনসিংহ কৃষি, শিক্ষা, সংস্কৃতি, মৎস্য, বনজ সম্পদ এবং ব্রহ্মপুত্র নদকে ঘিরে বিপুল সম্ভাবনাময় একটি অঞ্চল। কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ অঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব। এজন্য চাকরি প্রত্যাশী হওয়ার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আজ রোববার বিকেলে ময়মনসিংহে প্রতিজ্ঞা যুব সংঘ আয়োজিত ‘ময়মনসিংহের টেকসই উন্নয়ন ঃ যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা’ শীর্ষক তারুণ্যের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব…
