Author: admin

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটকরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (১৮)। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার)। এ ঘটনায় বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক…

Read More

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শন এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।  একইসঙ্গে তিনি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, শিক্ষার্থী ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার, ক্রীড়া সামগ্রী ও বকনা গরুসহ বিভিন্ন সরকারি অনুদান ও সহায়তা বিতরণ করেন। আজ রোববার বেলা ১১টায় পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর পরিদর্শনকালে কার্যালয়গুলোর দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সরকারি দফতর পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন,…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অধিকতর সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশে আইওএম মিশনের নবনিযুক্ত প্রধান ড. লরা নিকোল টম-বন্ড আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী পুনরায় উল্লেখ করেন যে, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশ একটি ‘চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও টেকসই শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকার দেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায়…

Read More

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার আওতায় ৪৪টি বিনিয়োগযোগ্য সুযোগ চিহ্নিত করা হয়েছে। দেশের প্রধান অর্থনৈতিক করিডরগুলোতে অবস্থিত এসব শিল্প সম্পদের সম্মিলিত আয়তন ১০ হাজার একরেরও বেশি। সড়ক যোগাযোগ, ইউটিলিটি সুবিধা এবং বিদ্যমান শিল্প অবকাঠামো থাকায় এসব সম্পদে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। উদ্যোগটি উপস্থাপনকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সরকার এমন একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, যেখানে সরকার নিজে ব্যবসায়িক প্রতিযোগী না হয়ে বিনিয়োগের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। তিনি বলেন, এ পরিকল্পনার লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত শিল্পসম্পদের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে…

Read More

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ক্যাথ ল্যাবে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর আজ হাসপাতালটির এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন পুলিশ সদস্যের হৃদপিণ্ডে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ সেবা চালু হওয়ার মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় এক…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহবান জানাই।’ প্রধানমন্ত্রী…

Read More

চীন সরকার অক্টোবর থেকে আটক থাকা ভূগর্ভস্থ একটি গির্জার প্রতিষ্ঠাতা যাজক এজরা জিনকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। রোববার ওই গির্জার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জিন জায়ন চার্চের প্রতিষ্ঠাতা। এটি চীনের একটি অননুমোদিত চার্চ বা গির্জা। কিছু খ্রিস্টান সরকারি অনুমোদিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত চার্চের পরিবর্তে এখানে উপাসনা করতে পছন্দ করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। জিন চীনা ভাষাভাষীদের কাছে মিংরি নামেও পরিচিত। তাকে গত ১০ অক্টোবর ‘তথ্য নেটওয়ার্কের অবৈধ ব্যবহার’ সন্দেহে আটক করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় তার বিষয়টি উত্থাপন করেন। শনিবার মানবাধিকার সংগঠন ‘চায়না এইড’ জানায়, যাজক জিনকে…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আজ (রোববার) ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হবে। তিনি বলেন, পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত, সুশৃঙ্খল ও পেশাদার ইউনিট। রাষ্ট্রপতি, সরকারপ্রধান, বিদেশি অতিথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার…

Read More

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা  থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত মো. আল-আমিন (২২) রামনগর এলাকার মো. নুরুল ইসলামের পুত্র।  গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ রোববার র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব -৫ এর মিডিয়া অফিসার লে. এফএমবিএস আল মোমেন জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে গোদাগাড়ীর হেলিপ্যাড এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান…

Read More

ভেনেজুয়েলায় সাম্প্রতিক পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে। সরকারি সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। গত ২৪ জুনের ওই ভয়াবহ ভূমিকম্পের পর শুক্রবার থেকে মৃতের সংখ্যা ৩০০-এর বেশি বৃদ্ধি পেয়েছে। ভূমিকম্পে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে নিখোঁজের সংখ্যা প্রকাশ করেনি। জাতিসংঘের হিসেবে, ৭.২ ও ৭.৫ মাত্রার ওই দুই ভূমিকম্পের পর প্রায় ৫০ হাজার মানুষকে এখনও খুঁজে পাওয়া যায়নি। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা…

Read More