- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
ব্রাজিল–নরওয়ে ও মেক্সিকো–ইংল্যান্ড ম্যাচ আজ; কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো ও ফ্রান্স স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা বাড়ছে। রাউন্ড অব ৩২-এর সব ম্যাচ শেষ হওয়ার পর শুরু হয়েছে শেষ ষোলোর লড়াই। ইতোমধ্যে দুটি ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। রাউন্ড অব ৩২-এ বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড, নরওয়ে, মরক্কো, প্যারাগুয়ে, কলম্বিয়া, মিশর ও কানাডা। সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর মধ্যে ব্রাজিল ২–১ গোলে জাপানকে হারিয়ে পরের রাউন্ডে ওঠে। স্পেন ৩–০ গোলে অস্ট্রিয়াকে, ফ্রান্স একই ব্যবধানে সুইডেনকে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের পরিবার ও যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি ও জীবনমান নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করছে। জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি প্রথমেই বলেছি রাষ্ট্র-দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা…
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে লাখ লাখ শোকাহত মানুষ সমবেত হয়েছেন। আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে ভরে উঠেছে বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিশাল এই কমপ্লেক্সের মূল প্রাঙ্গণ শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিকে, জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এএফপির আরেক সাংবাদিক জানান, অনেক মানুষ যানজট ও সড়ক নিয়ন্ত্রণের কারণে কয়েক কিলোমিটার পথ হেঁটে গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছান, যাতে তারা শেষবারের মতো…
কেপ ভার্দের কঠিন লড়াইকে শেষ পর্যন্ত টপকে অতিরিক্ত সময়ের গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মিয়ামিতে দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে তাদের ৩-২ গোলের পরাজয় বরণ করতে হয়েছে। টুর্নামেন্টে সপ্তম গোল করেছেন লিওনেল মেসি। তার গোলেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ব্লু শার্করা কোনোভাবেই নতী স্বীকার করেনি। ডেরয় ডুরাটের গোলে কেপ ভার্দে যখন সমতায় ফিরে বিশ্ব চ্যাম্পিয়ানদের কপালে তখন চিন্তা ভাঁজ ছিল স্পষ্ট। লিসান্দ্রো মার্টিনেজ আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিয়ে সেই চাপ কিছুক্ষণের জন্য কমিয়েছিলেন। কিন্তু সিডনি লোপেজের দুর্দান্ত গোলে আবারও সমতায় ফিরে দুরন্ত কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আরেকটি কর্নার থেকে ক্রিস্টিয়ান…
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সীমিত ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেইমার, এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে পুরো পরিস্থিতি তিনি বেশ পেশাদারিত্বের সাথে দেখছেন এবং পুরো দলের উপর এর ইতিবাচক প্রভাব পড়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তিনি শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন। মেটলাইফ স্টেডিয়ামে রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৪ বছর বয়সি নেইমার আবারও বদলি বেঞ্চে থাকবেন। ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে।…
মেক্সিকোর ঐতিহ্যবাহী আজটেকা স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিতব্য মেক্সিকো বনাম ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি ঝড়ো আবহাওয়ার কারণে এগিয়ে আনা হতে পারে বলে মেক্সিকো ও ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। কিন্তু ঝড়ো বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচের সময়ের কোন পরিবর্তন হবে না বলে ফিফা নিশ্চিত করেছে রিপোর্টে জানানো হয়েছিল আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। আলোচনা সাপেক্ষে জানা গিয়েছিল সময় প্রায় ছয় ঘণ্টা এগিয়ে দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এর আগে আজটেকা স্টেডিয়ামে শেষ ৩২’এ ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচটি প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির কারণে প্রায়…
অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে মিশর। টেক্সাসের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ ৩০ মিনিটে মিশর অস্ট্রেলিয়ার ওপর চেপে বসলেও একের পর এক সুযোগ নষ্ট করে এগিয়ে যেতে পারেনি। যে কারণে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য পেনাল্টি শুট আউটের প্রয়োজন হয়। এই প্রথমবারের মত মিশর বিশ্বকাপের শেষ ষোল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো। অস্ট্রেলিয়ান কোচ টনি পোপোভিচ অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে অভিজ্ঞ গোলরক্ষক ম্যাথু রায়ানকে বদলী বেঞ্চ থেকে মাঠে পাঠান। সকারুজদের প্রথম শটেই ডিফেন্ডার হ্যারি শুটার নিজের সুযোগ নষ্ট করেন। তার শটটি বারের উপর দিয়ে বাইরে চলে যায়।…
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। এই পেশার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে একদল তরুণের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা আবার এটাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারে। আমার জীবনের শুরু শিক্ষকতা পেশা দিয়ে এবং কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি নিঃসংকোচে বলতে পারবো, জীবনে আমি সবচেয়ে উপভোগ করেছি শিক্ষকতা পেশাটাকেই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব আজ এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট সকল হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়। আজ শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম…
