- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার দেশে ফিরেছেন। সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় করবে তাকে সমালোচনার মুখোমুখি করতে হবে। তিনি বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, রাজনীতিবিদরা…
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১টি, লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৭টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি, মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি, ওয়ারী বিভাগে ৭০টি বাস, ৪৫টি ট্রাক, ৬৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৫২টি মামলা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস,…
বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে জাপানের সহযোগিতা আরো সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, মেট্রোরেল প্রকল্প, সড়ক ও সেতু অবকাঠামো, এক্সপ্রেসওয়ে নির্মাণ, কারিগরি সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও রেলপথ…
শরীয়তপুর জেলায় শাক সবজির বাজার স্থিতিশীল থাকায় ক্রেতারা স্বস্তিতে রয়েছেন। গত তিন সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম নিম্নমুখী রয়েছে। জেলার বৃহৎতম সবজির বাজার কাজির হাট, আঙ্গারিয়া, ভোজেশ্বর বন্দর ও পালং বাজার ঘুড়ে জানা গেছে, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বর্ষাকালীন শাক-সবজির উৎপাদন ও আমদানি সন্তোষজনক হওয়ার ফলে দরদাম ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে রয়েছে। জেলার বিভিন্ন হাটবাজারে খুচরা পর্যায়ে শশা ৫০ থেকে ৬০, করলা ৫০ থেকে ৬০, পটল ৩০ থেকে ৪০, চিচিঙ্গা ৪০ থেকে ৪৫, ঢেঁড়স ৩০ থেকে ৩৫, কাঁচা কলার হালি ২০ টাকা, কচুরমুখি ৫০, লাউ প্রতি পিস ৫০-৬০, পুঁই শাক ২৫-৩০, লেবু প্রতি হালি ৫ থেকে ১০ টাকা…
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার এবং নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত…
বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একই সাথে ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠকের পর আজ সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে’। বিদেশি বিনিয়োগকারীদের আসা সহজ করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশিরা ইনভেস্ট করতে এলে আমরা নানানভাবে লাভবান হবো, এজন্যও ভিসা পলিসি সহজ করা জরুরি। এসব বিষয়ে…
নিজস্ব সক্ষমতার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষককে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে তাঁরা আরও প্রশিক্ষক তৈরি করবেন এবং পর্যায়ক্রমে দেশের হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষকের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন। কক্সবাজারের একটি হোটেলে হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’–এর প্রথম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে দক্ষ ও দূরদর্শী একাডেমিক…
পুঁজিবাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ক্ষমতা দেওয়ার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর আওতায় একটি আদেশ জারি করেছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ডিএসই ও সিএসইকে নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের…
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা। প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে সবসময় কৃষকদের পাশে রয়েছে, একটি সমৃদ্ধ,…
