- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
ধোঁয়ায় আচ্ছন্ন বারবিকিউ চুলার সামনে ঝুঁকে একের পর এক গরুর মাংসের রসালো টেন্ডন ও নানা উপকরণ শিকে গেঁথে নিখুঁতভাবে পুড়ছেন প্রশিক্ষণার্থীরা। দক্ষিণ চীনের ইউয়েয়াং বারবিকিউ একাডেমিতে তারা এমন দক্ষতা আয়ত্ত করছেন, যা ভবিষ্যতে তাদের কোনো রেস্তোরাঁয় চাকরি কিংবা নিজস্ব ব্যবসা গড়ে তুলতে সহায়তা করবে। চীনের ইউয়েয়াং থেকে এএফপি জানায়, গাড়ি শিল্পে এক দশক কাজ করা সাবেক কারখানাশ্রমিক ৩৪ বছর বয়সী ঝাং তেংফেই চাকরি হারানোর পর নতুন জীবনের আশায় চীনের প্রথম বিশেষায়িত বারবিকিউ প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হয়েছেন। হুনান প্রদেশের এ একাডেমিতে এএফপিকে তিনি বলেন, ‘চাকরি হারানোর পর কিছুদিন কী করব বুঝে উঠতে পারছিলাম না।’ হালকা ঝলসানো কাবাবের শিক প্রশিক্ষকের হাতে তুলে দিয়ে…
হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইতোমধ্যে জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন তিনি। আগামী শনিবার কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন রোমেরো। এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন। বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনে ঘাম ঝড়িয়েছেন রোমেরো। গত ২২ জুন গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান রোমেরো। স্ক্যান করার পর আর্জেন্টিনার মেডিকেল দল জানায় চোট গুরুতর নয়। হাঁটুতে ফোলা ভাব থাকলেও সেটি বড় কোন সমস্যা নয়। সর্তকতার জন্য জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমেরোকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি আর্জেন্টিনা। ৩-১ গোলে জয়ের ম্যাচে…
ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি কেন। গতরাতে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ৭ মিনিটে পিছিয়ে পড়েও অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে ইংল্যান্ড। ম্যাচের ৭৫ ও ৮৬ মিনিটে গোল দু’টি করেন কেন। ফলে বিশ্বকাপের মঞ্চে কেনের গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে- ১৩ তে। বিশ্বকাপে সর্র্বোচ্চ গোলের তালিকায় পেলের ১২ গোলের রেকর্ড ভাঙ্গলেন কেন। ১৬টি বিশ্বকাপ ম্যাচে ১২ গোল করেছিলেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে। ফ্রান্সের জ্যাঁ ফঁতেঁর ১৩ গোলকে স্পর্শ করেছেন কেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও…
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। তিনি আরো বলেন, পবিত্র কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়। এ ধরনের যেকোনো অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। আলেম-ওলামা, শিক্ষাবিদ, তরুণ সমাজ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত ‘পবিত্র কালেমা খচিত পতাকার সম্মান রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক উলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। তিনি বলেন, ‘প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা আমাদের আর্থ-সামাজিক, রাজনৈতিক জীবন কিংবা আমাদের সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক দর্শন ও আমাদের মনোজগতে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। কবি নজরুল তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের জীবনের সকল পর্যায়েই তাঁর প্রভাব অপরিসীম।’ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে আয়োজিত এক সভায় (জুম প্ল্যাটফর্ম) বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ…
জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) এর ১৪৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। প্রতিনিধি দলে অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া। আজ বুধবার প্রতিনিধি দল ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে ইনস্টিটিউটের মিলনায়তনে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, নতুন জাতের ধান উদ্ভাবন এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে সচিত্র…
সরকারিভাবে জর্ডানের টাস্কার অ্যাপারেল-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে আগামী ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বোয়েসেল জানায়, মহিলা কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা করে মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভারটাইমের সুবিধাও থাকবে। প্রাথমিকভাবে চাকরির…
বিনিয়োগ, কৌশলগত আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশের বিকাশমান বিনিয়োগ পরিবেশ নিয়ে জাপানের বহুজাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির ঢাকা ও টোকিও কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন। তারা গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত পরিবর্তন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। বৈঠকে ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, দেশের পেমেন্ট অবকাঠামো আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, দেশের প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামোর…
নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার শোকাহত মায়ের চিকিৎসা রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে অব্যাহত রয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম আজ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কন্যাশোকে মানসিকভাবে ভেঙে পড়া রামিসার মা গত ২৩ জুন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন। মানসিক আঘাতের পাশাপাশি তিনি পরিপাকতন্ত্র, স্নায়বিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর তার এমআরআই, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকদের মতে, রোগীর মানসিক অবস্থার উন্নয়নে ইতোমধ্যে দুই দফা কাউন্সেলিং দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল…
দেশে কমে আসা জন্মহার বাড়াতে বুধবার থেকে মা ও বাবা উভয়ের জন্য নতুন সবেতন বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। প্যারিস থেকে এএফপি জানায়, ২০২৪ সালে মাখোঁ বন্ধ্যত্ব ও ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, এটি ফ্রান্সের ‘জনসংখ্যাগত পুনরুত্থান’ ঘটাতে সহায়ক হবে। এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটির অধিকারী ছিলেন। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা এখন নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ…
