Author: admin

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) চলতি অর্থ-বছরের জন্য মোট ১৩৩ কোটি ৪১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থ বছরের তুলনায় ৪ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানান হয়, মোট বাজেটের মধ্যে ইউজিসি দিবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে ৯ কোটি ৬৩ লাখ টাকা আসবে।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, মোট বরাদ্দের সব থেকে কম স্বাস্থ্য…

Read More

চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নের খলিশাডুলী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম হঠাৎ দেখেন, তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দিশেহারা হয়ে তিনি সরকারের কৃষি কল সেন্টারের ১৬১২৩ নম্বরে ফোন করেন। সেখান থেকে কৃষিবিদদের পরামর্শ নিয়ে ক্ষেতে তা প্রয়োগ করেন। এতে সমস্যার সমাধান হয়। একইভাবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের কৃষক সাদ্দাম হোসেনও ফসলের সমস্যা নিয়ে কৃষি কল সেন্টারে ফোন করেন। প্রয়োজনীয় পরামর্শ পেয়ে তিনিও উপকৃত হন। জাহাঙ্গীর বা সাদ্দামই নন, দেশের হাজারো কৃষক কৃষিসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে এখন নির্ভর করছেন সরকারের কৃষি কল সেন্টারের ওপর। কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত…

Read More

বিশ্বকাপ থেকে জার্মানীর চমকপ্রদ বিদায়ের পর মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) কোচ জুলিয়ান নাগেলসম্যানের প্রতি সরাসরি সমর্থন জানাতে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, শেষ-৩২ পর্বে হতাশাজনক হারের পর আর সবকিছু আগের মতো চলতে পারে না। সোমবার অপেক্ষাকৃত দুর্বল দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানী। এর মধ্য দিয়ে গত এক দশক ধরে বড় টুর্নামেন্টগুলোতে দলটির হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী সর্বশেষ তিনটি বিশ্বকাপেই আগেভাগে বিদায় নিয়েছিল। এছাড়া সর্বশেষ দুটি ইউরো চ্যাম্পিয়নশিপেও তারা কোয়ার্টার-ফাইনালের গন্ড পেরোতে পারেনি। সোমবারের ম্যাচটি ছিল ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর জার্মানির প্রথম নকআউট ম্যাচ। ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ…

Read More

আর্লিং হালান্ডের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে নরওয়ে। যেখানে তাদের জন্য অপেক্ষায় রয়েছে ফেবারিট ব্রাজিল। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হালান্ড পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান। ৮৬ মিনিটের এই গোলে নরওয়ের জয় নিশ্চিত হয়। এটি এবারের টুর্নামেন্টে হালান্ডের পঞ্চম গোল। বিশ্বকাপের ইতিহামে এই প্রথমবারের মত নরওয়ে নক আউট পর্বে কোন ম্যাচে জয়ী হলো। ডালাসের মাঠে প্রথমার্ধটা মোটেই প্রানবন্ত ছিলনা। উভয় দলই কেবল সময় কাটিয় গেছে। যদিও বিরতির ছয় মিনিট আগে এন্টোনিও নুসা নরওয়েকে এগিয়ে দেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ ডিয়ালো ৭৪ মিনিটে আইভরি কোস্টকে সমতায় ফেরান। ম্যাচটি যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ে দিকে গড়াচ্ছিল…

Read More

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। একটি বিনিয়োগ-বান্ধব অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এ বাজেটের অন্যতম লক্ষ্য, যা বাংলাদেশে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য পূরণে সহায়ক হবে। আগামী অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন…

Read More

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে বর্ণাঢ্য আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স। সোমবার ফ্রান্সের কনস্যুলেট এ তথ্য জানিয়েছে। ‘স্মরণীয় শিল্পসৃষ্টির’ এ আয়োজন আগেই ধারণ করা হবে। পরে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতেই এটি প্রচার করা হবে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, ‘স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে উপস্থাপন করা হবে, যা আগে কখনও জনসাধারণ দেখেনি। এর প্রতীকী ও আবেগঘন তাৎপর্য আরও উজ্জ্বল করে তুলতেই এ বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।’ নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো এএফপিকে বলেন, ‘আমাদের বন্ধুত্বের ইতিহাস ২৫০ বছরের। সেই সম্পর্ক…

Read More

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা একেবারেই অনুচিত। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে।’ আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, কিছু গণমাধ্যম সম্প্রতি তার বক্তব্য প্রচার…

Read More

দেশে বর্তমানে নিরাপদ সীমার চেয়ে প্রায় ৮ লাখ ৬০ হাজার টন বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এ পর্যাপ্ত মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্ভাব্য যেকোনো খাদ্য সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।’ আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে বর্তমানে…

Read More

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ওই দুটি ভূমিকম্পে অন্তত ১ হাজার ৭০০ জন প্রাণ হারিয়েছে। প্রকৃতিক এই দুর্যোগে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানা এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজোলিউশনের রাডার চিত্রগ্রহণকারী স্যাটেলাইট ‘সেন্টিনেল-১’-এর তথ্যের বরাত দিয়ে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও…

Read More

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মঙ্গলবার দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনার ঘোষণা করবেন। এই পরিকল্পনায় ড্রোন ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। রাশিয়াসহ বিভিন্ন দিক থেকে বাড়তে থাকা নিরাপত্তা হুমকির মুখে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে স্টারমারের লেবার সরকারের কয়েক মাসের টানাপোড়েনের পর এ ঘোষণা আসছে।লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাকে (ডিআইপি) ঘিরে বিরোধের জেরে চলতি মাসের শুরুতে দুই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেন। তাদের মধ্যে একজন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এ পরিকল্পনা যুক্তরাজ্যকে ‘আরও কম নিরাপদ’ করে তোলার ঝুঁকি তৈরি করছে। এই পদত্যাগগুলো স্টারমারের দুর্বল হয়ে পড়া…

Read More