- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন স্টোকস। অবসরের ঘোষণা দেওয়ার পর ট্রেন্ট ব্রিজ টেস্টে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্টোকসকে সম্মান জানান। ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন একজন ক্রিকেটার হিসেবে বেন স্টোকস বিদায় নিচ্ছেন, যিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এবং নিজের প্রজন্মের অন্যতম পথপ্রদর্শক ব্যক্তিত্ব। চাপের মুখে তার পারফরমেন্স ও প্রতিযোগিতামূলক মনোভাব এবং লক্ষ লক্ষ ভক্তকে এমন কিছু স্মৃতি দিয়েছে যা চিরকাল টিকে থাকবে।’ তিনি…
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। আজ সোমবার মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমান ছিলেন তারা। নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় প্রধানমন্ত্রী অপেক্ষমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন। ছবি: পিএমও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডিজিটাল প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে ডি-নথি ব্যবস্থা দ্রুত চালুর লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ডি-নথি কার্যক্রম দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে এ কার্যক্রমের অগ্রগতি তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন। আজ সোমবার উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ সদ্য ডি-নথি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং ডি-নথি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় প্রশিক্ষণ-পরবর্তী করণীয়, ডি-নথি ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের কৌশল, কর্মপরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রশিক্ষণে…
প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ সেশনে আমরা যে বাজেট উপস্থাপন করছি সরকারি দলের সদস্য হিসেবে একে আমি একটি নামকরণ করতে চাই। আর সেটি হচ্ছে এ বাজেট ‘জীবনবান্ধব’। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীতে ভালোমন্দ কি হয়েছে আমি সে বিতর্কে আর যাবো না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে।’ তিনি বলেন, ‘দুঃখজনকভাবে একটি চিত্র আমরা বারবার দেখেছি। সেটি হচ্ছে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাই তখন…
প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ সেশনে আমরা যে বাজেট উপস্থাপন করছি সরকারি দলের সদস্য হিসেবে একে আমি একটি নামকরণ করতে চাই। আর সেটি হচ্ছে এ বাজেট ‘জীবনবান্ধব’। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীতে ভালোমন্দ কি হয়েছে আমি সে বিতর্কে আর যাবো না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে।’ তিনি বলেন, ‘দুঃখজনকভাবে একটি চিত্র আমরা বারবার দেখেছি। সেটি হচ্ছে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাই তখন…
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, খাদ্যপণ্য সরবরাহ ও শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া এবং পাটসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আজ (সোমবার) শিল্প মন্ত্রণালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বৈঠক করেন ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির…
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের (২৭ বিজিবি) এর অধীনস্থ সাজেক পর্যটন এলাকা, তালছড়িপাড়া, ওল্ডলংকরপাড়া, উদয়পুর চাকমাপাড়া, হালিমপুরপাড়া, পানছড়িপাড়া, শীলছাড়পাড়া, খাগড়াছড়িপাড়া, নলকাটাছড়াপাড়া, লম্বাছড়া, ছোট কংলাক, থলছড়াপাড়া, কমলাপাড়া, ভূইয়াছড়াপাড়া, মাস্টারপাড়া এলাকায় সাড়ে ৪ হাজার গাছের চারা রোপণ করেছে বিজিবি। মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ জীবতলা এলাকায় সোমবার সকালে একটি ফলদ গাছের চারা রোপণ করে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান (বিজিওএম) ‘বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। ছবি : বাসস এ সময় মেজর অমিত কুমার সাহা, ভারপ্রাপ্ত অপস অফিসার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু…
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বীকার করেছেন যে ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে, রাশিয়ায় কিছুটা জ্বালানি সংকট তৈরি হয়েছে। তবে তিনি বলেছেন, এটি এখনো ‘গুরুতর নয়। রোববার ক্রেমলিন প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের হামলার পর, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে সমস্যা তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়ান বাহিনী ইউক্রেনের শহর, বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার ও অন্যান্য সামরিক স্থাপনায় পাল্টা আক্রমণ পরিচালনা করে আসছে। এসব হামলাকে ‘ন্যায্য প্রতিশোধ’ বলে দাবি করে ইউক্রেন। পুতিন বলেন,…
বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বস্ত্র ও পাটশিল্পকে আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ (সোমবার) সংসদে নেত্রকোণা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পাটশিল্পের উন্নয়ন, অভ্যন্তরীণ বাজারে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম মোড়কের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নে সরকার নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে। তিনি জানান, পাটশিল্পের টেকসই উন্নয়নের জন্য ‘পাট…
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক শোকবার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, জাতি তাঁর অবদানকে সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইসঙ্গে তাঁর কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ সকালে মুস্তাফা মনোয়ার (৯০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য…
