Author: admin

ইসরাইলি বসতি স্থাপনকারী নিটজানের কাছে হেবরনের পুরোনো শহর ও পবিত্র ‘কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস’ উপাসনালয় মানবজাতির সকলের জন্য অবশ্যই দেখার মতো একটি স্থান। তবে ফিলিস্তিনি ইসা আমরোর কাছে এটি হেবরন শহরে ইসরাইলের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের প্রতীক। ইহুদি, মুসলিম ও খ্রিস্টান— তিন ধর্মাবলম্বীর কাছেই স্থানটি পবিত্র। বিশ্বাস করা হয়, হজরত ইবরাহিম (আ.)-সহ বাইবেলে বর্ণিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধি এখানে রয়েছে। দীর্ঘদিন ধরে এই স্থানটি ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনকে ঘিরে পরস্পর বিরোধী দাবির প্রতীক হয়ে আছে। ফিলিস্তিনি অঞ্চলের হেবরন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মুসলমানদের কাছে স্থানটি ইবরাহিমি মসজিদ নামে পরিচিত। এটি কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রিত একটি এলাকায়…

Read More

আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সোমবার এ তথ্য জানান। তালেবান সরকারের উপ-মুখপাত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছেন, ‘গত রাতে চালানো হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আরও ১৬৩ জন আহত হয়েছেন।’ কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Read More

ওয়াশিংটনের সম্ভাব্য নতুন মেয়রের কঠোর সমালোচনায় ট্রাম্পট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেছেন। জেনিস লুইস জর্জকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি রাজধানী শহরকে ধ্বংস করে দেবেন। এই পোস্টে ট্রাম্প একই সঙ্গে একটি গলফ কোর্স সংস্কারসহ কয়েকটি বড় নির্মাণ প্রকল্পের পরিকল্পনার কথাও তুলে ধরেন। ট্রাম্প তার পোস্টে আরও বলেন, তিনি জেনিস লুইস জর্জের সঙ্গে বৈঠক করবেন। গত মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির মেয়র পদে প্রাথমিক নির্বাচনে জয় পাওয়ায়, আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক-প্রধান এই শহরে তার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে ট্রাম্প যে ওয়াশিংটনকে আবারও ‘নিরাপদ ও…

Read More

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী মেরী মনোয়ার, ছেলে সাদাত মনোয়ার ও মেয়ে নন্দিনী মনোয়ারসহ অসংখ্য আত্মীয়স্বজন,গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। কয়েক দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর প্রখ্যাত কবি গোলাম মোস্তফা ও জমিলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার।…

Read More

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সোমবার বেইজিংয়ে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, সি চিনপিং বেইজিংয়ের দিওয়ুতাই স্টেট গেস্টহাউসে লুকাশেঙ্কোকে স্বাগত জানান। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু করতে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে তিনি বরাবরই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন। ন্যাটোর পূর্ব সীমান্তসংলগ্ন দেশ বেলারুশে রাশিয়ার সর্বাধুনিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধজুড়ে চীন নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করলেও, কিয়েভের মিত্ররা দীর্ঘদিন ধরে বেইজিংয়ের…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ হলে এবং ওই ইস্যুতে ব্যস্ততা কমে এলে, মার্কিন আলোচক দলের একটি প্রতিনিধিদল মস্কো সফরে আসবে বলে তিনি আশা করছেন। ক্রেমলিনে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা আশা করছি, সব ঘটনা শেষ হওয়ার পর এবং ইরান ইস্যুর সক্রিয় পর্যায় পেরিয়ে গেলে, যুক্তরাষ্ট্র প্রশাসনের যেসব প্রতিনিধির সঙ্গে আমরা এর আগে মস্কোতে একাধিকবার বৈঠক করেছি, তারা আবারও এখানে আসবেন।’মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুতিন আরও বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমরা আলোচনা অব্যাহত রাখতে ও সব বিষয়ের বিস্তারিত নিয়ে কথা বলতে প্রস্তুত।’ ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭…

Read More

দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। এতে আরও বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা…

Read More

অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর প্রধানমন্ত্রী সোমবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত ওই চুক্তিতে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপদেশে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ক্যানবেরায় ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার জন্য একটি স্পষ্ট নিশ্চয়তা তৈরি হলো যে এখানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকবে না।’

Read More

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (২৮ জুন) অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে, সেগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার উদ্যোগ নিতে হবে। এছাড়া দেশের প্রায় ১১ হাজার…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষের পর উভয় পক্ষই সামরিক হামলা বন্ধ রাখবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা ই-মেইলে জানান, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়েই কারিগরি আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষই সামরিক অভিযান বন্ধ রাখবে এবং হরমুজ প্রণালী ও এর আশপাশে জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। তবে ওই কর্মকর্তা মঙ্গলবার কাতারে আলোচনা পুনরায় শুরু হবে— এ সংক্রান্ত মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করেননি।

Read More