- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার সকালে মরদেহগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২২৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন, গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। জানা গেছে, মরদেহবাহী বিমানটি সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী। তিনি আরো বলেন, দেশের সকল প্রতিভাবান মানুষের তালিকা করা হলে মুস্তাফা মনোয়ার প্রথম সারির অনন্য মানুষ হিসেবে গণ্য হবেন। আজ সকালে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার জান্নাত প্রার্থনা করেন। মুস্তাফা মনোয়ারের বৈচিত্র্যময় কর্মজীবনের ওপর আলোকপাত করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কৈশোর থেকেই আমরা…
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এতে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই। আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের সংকট অত্যন্ত গভীর ও মানবিক। বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম সংকটে ফেলে। তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং…
নিজস্ব প্রতিবেদক, যশোর নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সকালে মহাকবির জন্মভিটা সাগরদাঁড়িতে তাঁর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কেশবপুর উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। দুপুর ১২টায় মধুসূদন একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান ড. মো. দুলাল হোসেন। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মহাকবির জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁর অবদানের বিভিন্ন দিক…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি বলেন, আমাদের প্রত্যেকটি কাজের আউটপুট থাকতে হবে, যা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। একইসঙ্গে এটি ভবিষ্যতে বাংলাদেশকে অন্য সব দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবে। আজ রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখানে সব বিষয় কিন্তু তোমাদের নিয়ে।…
অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সবশেষ তিনি পাবনার বেড়ায় সেটেলমেন্ট অফিসে কর্মরত ছিলেন। অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ প্রমাণিত…
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে সবুজ পরিবেশ ও পরিবেশবান্ধব সবুজ প্রকৃতি গড়ার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন বক্তারা। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে রংপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীতে একটি চারাগাছ রোপণের মাধ্যমে ‘এক শিশু, এক গাছ’ স্লোগানকে উপজীব্য করে দেশব্যাপী এই কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু। রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রংপুরে স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত মো. শহিদুল ইসলাম…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, এ লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকর করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ১১ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, “কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইন, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদ এবং সরকার সর্বদা সহযোগিতামূলক…
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামীকাল মঙ্গলবার সিলেটে পৌঁছাবে। কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ। শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত…
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘কোরিয়া ইমপোর্ট এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ সফলভাবে তুলে ধরা হয়েছে। এ প্রদর্শনীতে বাংলাদেশি ৩২টি প্রতিষ্ঠান বিভিন্ন খাতের পণ্য প্রদর্শনের পাশাপাশি কোরিয়ান ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক বৈঠক করেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং সিউলে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে গত ২৩ থেকে ২৫ জুন সিওইএক্স হল-বি-তে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। কোরিয়া ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (কোইমা) চেয়ারম্যান ইয়ংমি ইউন, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য বিশিষ্ট অতিথির উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল…
