Author: admin

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ও ‘ফোর্সেস গোল’ অর্জনের লক্ষ্যে জাপানের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। উভয় পক্ষ দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে প্রশিক্ষণ, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের…

Read More

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আইন, নীতিমালা, সেবাকেন্দ্র ও সহায়তা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। আজ (সোমবার) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২৬, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ ও বিধিমালা-২০১৭, বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা-২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। তিনি জানান,…

Read More

দ্বৈত-ব্যবহারযোগ্য (সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য) পণ্যের রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে সোমবার ২০টি জাপানি প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করেছে চীন। এই তালিকার মধ্যে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজও রয়েছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্জাতিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ কালো তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করে চীন।

Read More

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪৫০ ছাড়িয়েছে। কমপক্ষে দু’শো ভবন পুরোপুরি ধসে পড়েছে। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের উদ্ধারে রোববারও প্রশিক্ষিত কুকুরের সহায়তায় অনুসন্ধান চালানো হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এএফপির সাংবাদিকরা জানান, রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের কারাবালেদা শহরে রোববার ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করেছে। এই উদ্ধার অভিযানে কিছুটা আশার আলো দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার…

Read More

গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ কথা বলেন। মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৮৩টি ইউনিয়নের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র, দুস্থ ও অসচ্ছল নারীকে প্রতি মাসে ৩০ কেজি প্যাকেটজাত পুষ্টি চাল প্রদান করা হচ্ছে। একই সঙ্গে চুক্তিবদ্ধ এনজিওর…

Read More

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ রাতে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার মারকুইসহোস বলেছেন, তার দল প্রতিনিয়ত উন্নতি করছে। ব্রাজিল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। গত অক্টোবরে একটি প্রীতি ম্যাচে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার দলটির বিপক্ষে ইতিহাসে প্রথম জয় পেয়েছিল জাপান। ওই জয়ের সঙ্গে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের সাফল্য যোগ হওয়ায় উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে জাপানকে অন্যতম সম্ভাব্য চমক হিসেবে ধরা হচ্ছিল। হিউস্টনে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে জয়ী দল শেষ ১৬ নিশ্চিত করবে। এই ম্যাচের আগে মারকুইনহোস আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন। ৩২ বছর বয়সী পিএসজির এই ডিফেন্ডার বলেছেন প্রীতি ম্যাচের হার…

Read More

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, তার দলকে নিয়ে যে সংশয় ও সমালোচনা রয়েছে তা দূর করার একমাত্র উপায় হলো বিশ্বকাপ জয়। শেষ-৩২ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি এ কথা বলেন। গ্রুপ ‘ই’-তে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করা এবং আইভরি কোস্টকে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ-৩২ নিশ্চিত করেছিল জার্মানি। তবে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হারের পর টুর্নামেন্টে তাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সোমবার বোস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচে ডি গ্রুপের তৃতীয় দল প্যারাগুয়েকে হারাতে পারলে, শেষ-১৬-তে জার্মানির সামনে শক্তিশালী ফ্রান্সের মতো প্রতিপক্ষ অপেক্ষা করতে পারে। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাগেলসম্যান…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে। একই সঙ্গে দুই দেশ হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনা নিরসনে আগামী মঙ্গলবার কাতারে বৈঠকে বসবে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।খবর বার্তা সংস্থা এএফপি’র। গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। যদিও গত ১৭ জুন উভয় দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল, যার লক্ষ্য ছিল সংঘাতের অবসান ঘটানো। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ওই সমঝোতা অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজি…

Read More

স্টিফেন ইউস্তাকিওর ইনজুরি টাইমের গোলে রোববার নক আউট পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে পরাজিত করে প্রথম দল হিসেবে শেষ ১৬ নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কানাডা শেষ ষোলতে নাম লিখিয়েছে। দুই দলই প্রথমবারের মত নক আউট পর্বে খেলার যোগ্যতা করেছিল। লস এ্যাঞ্জেলসের ম্যাচটির আবহ দেখে মনে হচ্ছিল অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে ইউস্তাকিও দক্ষিণ আফ্রিকানদের কাঁদিয়ে বক্সের বাইরে থেকে বল জালে জড়ান। নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করতে না পারায় সহ-আয়োজক হওয়া সত্ত্বেও কানাডাকে কাল যুক্তরাষ্ট্রের মাঠে খেলতে হয়েছে। আগামী ৪ জুলাই হিউস্টোনে শেষ ১৬’তে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস বনাম…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ তাঁর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়ে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেনু ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং…

Read More