- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট পর্বে উঠেছে। শেষ ৩২’ রাউন্ডে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। এবারের বিশ্বকাপে এটি মেসি ষষ্ঠ গোল। এর মাধ্যমে মেসির বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯। আগামী ৩ জুলাই মিয়ামিতে বিশ্ব চ্যামিম্পয়নদের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দেকে বাড়তি সতর্ক থাকতেই হবে। আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় লিওনেল মেসিকে এই ম্যাচে বেঞ্চে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে টেক্সাসে ম্যাচের এক ঘণ্টা পর মাঠে নামতেই গ্যালারিজুড়ে করতালির ঝড় ওঠে। ফ্রি-কিক থেকে বল জালে…
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ রোববার সকাল ১০টা ৩৪ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।
পর্তুগালের সাথে নাটকীয় এক ম্যাচে গোলশুন্য ড্র করে কে-গ্রুপের শীর্ষস্থান দখল করেছে কলম্বিয়া। অল্পের জন্য অফসাইডের কারনে ডেভিনসন সানচেজের গোল বাতিল না হলে কলম্বিয়া হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। আগামী শুক্রবার শেষ ৩২ রাউন্ডে কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। অন্যদিকে রানার্স-আপ পর্তুগাল মোকাবেলা করবে এল-গ্রুপের দ্বিতীয় দল ক্রোয়েশিয়ার। এই ম্যাচের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লুকা মড্রিচের দেখা হতে যাচ্ছে। দ্রুতগতির ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বরং তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ৩৪ বছর বয়সী হামেস রদ্রিগেসই ছিলেন সবচেয়ে উজ্জ্বল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গ্যালারিভর্তি কলম্বিয়ান সমর্থকদের…
ইউয়ানে উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে গ্রুপের শেষ ম্যচে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত নক আউট পর্ব নিশ্চিত করেছে ডিরআর কঙ্গো। বিশ্বকাপে এই প্রথম কোন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো ডিআর কঙ্গো। কলম্বিয়া, পর্তুগালের পর কে-গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আটালান্টায় ১০ মিনিটে এলডর শোমুরোডোভের গোলে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। কিন্তু নিউক্যাসেল স্ট্রাইকার উইসার পেনাল্টি স্পট থেকে ম্যাচে সমতা ফেরান। এরপর ফিস্টন মায়েলের গোলে ব্যবধান বাড়ে। ইনজুরি টাইমে উইসার দুর্দান্ত স্ট্রাইকে আফ্রিকানদের ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। এটি ছিল এবারের আসরে উইসার তৃতীয় গোল। উজবেকিস্তন ম্যাচ শুরুর আগেই জানত পরবর্তী…
ঘানাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ-এল থেকে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। পিটার পুলিসিচ প্রথমার্ধে গোল করে ক্রোয়েটদের এগিয়ে দেন। পুন:জাগরিত ঘানা দ্বিতীয়ার্ধে পুরো আধিপত্য দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় ডেরিক লুকাসেনের গোলে তারা সমতায় ফেরে। কিন্তু নিকোলা ভøাসিচের গোলে ম্যাচের শেষ ভাগে ২০১৮ রানার্স-আপ দলের জয় নিশ্চিত হয়। আগামী বৃহস্পতিবার কে-গ্রুপের রানার্স-আপ পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে পানামা ২-০ গোলে পরাজিত হওয়ায় এই গ্রুপ থেকে সেরা তৃতীয় দল হিসেবে ঘানার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়েছে। এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মত ঘানা নক আউট পর্বে খেলবে। ম্যাচের ১৭তম মিনিটে ক্রোয়েশিয়ার একটি দ্রুত কাউন্টার এ্যাটাক থেকে…
জুড বেলিংহামের এক গোল ও এক এ্যাসিস্টে শনিবার গ্রুপের শেষ ম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়ে এল-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে উঠেছে ইংল্যান্ড। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৬২ মিনিটে বেলিংহামের গোলে ডেডলক ভাঙ্গে ইংল্যান্ড। এরপর তার ক্রসে কেন ব্যবধান দ্বিগুন করেন। এটি ছিল কেনের এবারের আসরের তৃতীয় গোল। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে হতাশাজনক ড্রয়ে পর গতকালও বেলিংহামের গোলের আগে ইংল্যান্ড সেই পথেই হাঁটছিল। যদিও শেষ পর্যন্ত থমাস টাচেলের দল জয় নিয়েই মাঠ ছেড়েছে। আগামী বুধবার আটালান্টায় শেষ ৩২’র ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অন্য গ্রুপের সেরা তৃতীয় একটি দল। ম্যাচ শেষে টাচেল বলেন, ‘এই জয় প্রত্যাশিত ছিল। বিশেষ করে শারিরীক…
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। তিনি বলেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এ সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন। এটি দেশের মানুষের অর্জন। আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সংসদ নেতা এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম…
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে শনিবার চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশ করেছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বার্তা সংস্থা এএফপি’র।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, চীনা ও রুশ বিমানগুলো পূর্ব সাগর ও দক্ষিণ সাগরের উপর কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কাডিজ)-এ প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়। সামরিক বাহিনী জানায়, তবে চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমা নয়। এটি মূলত একটি নজরদারি এলাকা, এখানে নিরাপত্তার কারণে আগত বিমানগুলোকে শনাক্ত করা হয়। সামরিক বিমানগুলোকে সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা…
