- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
Author: admin
ইরানের যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরান যদি আর কোনো হামলা চালায়, তবে তাদেরকে ‘সহিংস’ জবাব দেওয়া হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। একটি মালবাহী জাহাজে ইরানি হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ নেওয়ার পরই ভাইস প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। আমরাও সেটি মেনে চলেছি। এই সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো দ্বিমত থাকলে, সেটি ফোনে কথা বলতে পারত। কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।’ উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা সংঘাত…
বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্ট; অলিম্পিকের এই তিন মূল্যবোধকে তিনি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ঢাকায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এ র্যালির মূল উদ্দেশ্য…
লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র শুক্রবার একটি ত্রিপক্ষীয় প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। যার উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী দেশ লেবানন ও ইসরাইলের মধ্যে একটি স্থায়ী শান্তির ভিত তৈরি করা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার পর ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। সে অনুযায়ী পরীক্ষামূলক ধাপে লেবাননের সেনাবাহিনী ইসরাইল-অধিকৃত দুটি এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করবে। একই সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য একটি কাঠামোগত প্রক্রিয়াও এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, এটি স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য একটি কাঠামো গড়ে তোলার সূচনা মাত্র। তিনি আরও বলেন, ‘এটি…
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালের অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ।…
উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারের লক্ষ্যে একটি বাস্তবধর্মী ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় পাঁচগাঁও এম.এম. মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) বাগেরহাট ইউনিটের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) ও ফায়ার সার্ভিস। সহযোগিতায় ছিল ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, যুব রেড ক্রিসেন্ট এবং স্থানীয় জনগণ। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ‘মোরেলগঞ্জ ও শরণখোলা দেশের অন্যতম দুর্যোগ প্রবণ উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগর সংলগ্ন এ জনপদ…
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অফিস এবং কোষ্ট গার্ডের ২ টি পৃথক অভিযানে ১২৬ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীর কনকসার, মাওয়া, হলদিয়া,পদ্মা নদীর পূর্ব ও পশ্চিম পাশ এবং মেদেনীমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অকস্থায় ৪১ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। বাংলাদেশ কোষ্ট গার্ড পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৮৫ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে। লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রেজাউল ইসলাম জানান জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পদ্মায় দেশীয় প্রজাতির ছোট…
প্রায় ৬ মাস পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। আজ সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দুই তলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়। এতে ৫ শতাধিক লোকের একটি দল অংশগ্রহণ করেন। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ ৪ শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে ৬ মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার…
স্পেনের কাছে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। এ্যালেক্স বায়েনার দূর্বল শট আটকাতে পারেননি উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। আর এতেই স্পেনের জয় নিশ্চিত হয়। এই জয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে আর্জেন্টিনাকে এড়িয়েছে স্পেন। আগামী বৃহস্পতিবার লস এ্যাঞ্জেলসে ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। উরুগুয়ের এই হারে টুর্নামেন্টে অভিষিক্ত কেপ ভার্দে গ্রুপ এইচ’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলগুলোর মধ্যে উরুগুয়ের র্যাঙ্ক সবচেয়ে উঁচুতে। স্প্যানিশ একাদশে ইনজুরি কাটিয়ে লামিন ইয়ামাল ফিরে আসার ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে…
পেপে গুয়ের জোড়া গোলে শুক্রবার ইরাককে গ্রুপের শেষ ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে সেনেগাল। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বমঞ্চে পাঁচ গোল করার কৃতিত্ব অর্জণ করেছে সেনেগাল। বড় এই জয়ে গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে সেনেগালের শেষ ৩২’এ যাবার স্বপ্ন উজ্জ্বল হয়েছে। গ্রুপ-আই থেকে শীর্ষ দুই দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স ও নরওয়ে। এদিকে কোন পয়েন্ট না নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে ইরাকের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেডে হাবিব দিয়ারার বল জালে জড়ান। এটি ছিল দিয়ারার আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় গোল এবং গত বছর ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর প্রথম আন্তর্জাতিক…
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন। পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এসময় মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৫…
