Author: admin

প্রথম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ আজ মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এটি এমআইএসটির শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল এমআইএসটি ব্লিটজ ও বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির একটি যৌথ উদ্যোগ। ইভেন্টটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের ইভেন্ট, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনালগণ এবং পলিসিমেকারগণ একত্রিত হয়। অনুষ্ঠানটি বাংলাদেশের অটোমোবাইল কমিউনিটির বন্ধন আরও মজবুত করবে বলে আশা করা যায়। শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের একই মঞ্চে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এই সামিটের মূল…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে জেলা প্রশাসন। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আজ এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের নেতিবাচক প্রভাব এবং তা প্রতিরোধের উপায় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অন্নপূর্ণা দেবনাথ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যেমন সুফল রয়েছে, তেমনি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। অনেক সময় যাচাই না করে তথ্য…

Read More

পেলে-কাফু ও সান্তোসের পর ব্রাজিলের হয়ে চতুর্থ বিশ্বকাপে খেলার মাইলফলক স্পর্শ করলেন নেইমার। চলতি ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচের শুরু থেকে একাদশে ছিলেন না নেইমার। ৭৬ মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে দেশের হয়ে খেলেছিলেন তিনি। এ ম্যাচে খেলার সুযোগ পেয়েই পেলে-কাফু ও সান্তোসের পাশে নাম লেখান নেইমার। ব্রাজিলের জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন পেলে-কাফু ও জালমা সান্তোস। ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চার বিশ্বকাপ খেলার নজির গড়েছেন নেইমার। ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে…

Read More

কানাডার ইসমায়েল কোনেকে পায়ে গুরুতর আঘাতের কারনে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাডিবো। এই আঘাতের পর গুরুতর ইনজুরিতে পড়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কোনে। ২৯ বছর বয়সী মাডিবো বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৫৩ মিনিটে কোনেকে বিপদজনক ট্যাকেল করে লাল কার্ড দেখেন। এই আঘাতের ফলে কানাডিয়ান মিডফিল্ডার কোনের পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে। পুরো ঘটনা বিশ্লেষন করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি গুরুতর ফাউলের অপরাধে মাডিবোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার বিপরীতে মাডিবোর আপিলের সুযোগ রয়েছে। পুরো টুর্নামেন্ট থেকে কোনে ছিটকে পড়ায় কানাডার বিশ^কাপ মিশনে বড় ধাক্কা লেগেছে। মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের…

Read More

কূটনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে তাদের পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক নারী কূটনীতি দিবস উপলক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে ‘বাধা ভেঙে, সেতুবন্ধন তৈরি করে এবং নেতৃত্ব দিয়ে চলা’ নারী কূটনীতিকদের প্রতি শ্রদ্ধা জানান। গতকাল সন্ধ্যায় দিবসটি উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কূটনীতিতে নারী নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে তাদের পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নারী কূটনীতিকরা তাদের অনুকরণীয় সেবা, পেশাদারিত্ব ও বৈশ্বিক অঙ্গনে অর্জনের মাধ্যমে দেশকে গর্বিত করে চলেছেন।’ তিনি বলেন, কূটনীতিতে নারীদের কণ্ঠস্বর, মেধা…

Read More

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে হাইকমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে, তাঁর কর্মকাল বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার…

Read More

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপির সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন আজ এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি, এসব চুক্তি চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট…

Read More

গুণী মানুষদের সম্মান জানাতে পারলে শুধু নিজেরা নয়, বাংলাদেশ একটি গর্বিত জাতি হিসেবে উপনীত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। এসময় আগামী দিনে বাংলাদেশে গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ারও আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে বুধবার দৈনিক ইত্তেফাক ও দিনকালের সাবেক সম্পাদক আখতার উল আলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। আখতার উল আলমের স্মৃতিচারণ করে মঈন খান বলেন, এমন একটি সময় ছিল যখন সত্য কথা লিখতে সাংবাদিকদের জন্য নিজ নামে লেখা ঝুঁকিপূর্ণ ছিল। সে কারণে আখতার উল আলম ‘লুব্ধক’ ছদ্মনামে লিখতেন।…

Read More

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুত বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) প্রদান এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসক-এর যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল এ আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ও কার্যকর সহায়তা প্রয়োজন। বাংলাদেশের এলডিসি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত সালাহউদ্দিন উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি…

Read More