Author: admin

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে আলোচনা থাকলেও নরওয়েজিয়ান কোচ স্টেল সোলবাকেন ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডকে বদলী বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পিএসজি ফরোয়ার্ড ডেম্বেলে জিলেট স্টেডিয়ামের ম্যাচে সাত মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন। এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। থেলো আসাগার্ড পরের মিনিটেই নরওয়েকে এক গোল উপহার দিলেও ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে। এর আগে ১৯৫৪ সাল চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার হয়ে এরিচ প্রোবোস্ট বিশ্বকাপে প্রথম ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেছিলেন, যা এখনও দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ধরে রেখেছে। এর আগের ম্যাচে…

Read More

মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।‎শুক্রবার বিকেল তিনটায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সংস্কৃিত মন্ত্রী নিতাই রায় চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন।‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এমএ মজিদ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।‎এ সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু কিশোরদের বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা…

Read More

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এরআগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। ছবি: পিএমও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ…

Read More

তৈরি পোশাক খাতের শ্রমিক, কর্মচারী ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সঙ্গে পৃথক চুক্তি সই করেছে। আজ ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এতে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। চুক্তি অনুযায়ী, আগামী তিন অর্থবছরে (২০২৬-২৭ থেকে ২০২৮-২৯) মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএর ব্যবস্থাপনায় শ্রমিকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ এবং বিইউএফটির ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ছয় মাস মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স পরিচালিত হবে। কর্মসূচির ব্যয় বহন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, রোহিঙ্গা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান গভীর সুসম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান এই দ্বিপাক্ষিক সম্পর্ক অদূর ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার বলেন, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে, যেখানে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তিনি বলেন, ‘পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তাই আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসুন আমরা সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করি। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে নিজেদের আরও নিবেদিত করি।’ আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ বৃহষ্পতিবার দেওয়া এক বাণী প্রধানমন্ত্রী এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত হয় পবিত্র…

Read More

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়ন বিষয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর। তিনি বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক পর্যায় থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। বিশেষ অতিথির…

Read More

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সিটি কর্পোরেশন। এসব সড়কের উন্নয়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হচ্ছে। বৃহস্পতিবার নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের দুর্ভোগ কমানো এবং এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে কঠোর আইনগত ও ব্যাপক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আগামীকাল ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহ মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী…

Read More

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শনকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় শুরু করছি। রোববার থেকে পর্যটক ভিসার জন্য আবেদন করা যাবে।’ এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। দীনেশ ত্রিবেদী বলেন, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা প্রদানের কার্যক্রমও…

Read More