Author: admin

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীনে অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ১ম সেমিস্টার পরীক্ষার রুটিনে আংশিক সংশোধন করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুনের পরীক্ষাটি স্থগিত করে ২ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহের নেপ-এর ডিপিএড বোর্ডের উপ-পরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ জুনের নির্ধারিত পরীক্ষাটি আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষাটি দুই শিফটে অনুষ্ঠিত হবে। পরিবর্তিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী দুপুর ২টা থেকে বেলা ৩টা ১৫ পর্যন্ত ‘শিক্ষণ পদ্ধতি-কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনা’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা ৩টা ৩০…

Read More

রুবেন ভারগাস ও জোহন মানজাম্বির গোলে সহ-আয়োজক কানাডাকে ২-১ ব্যবধানে পরাজিত কওের গ্রুপ-বি’র শীর্ষ দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কানাডাও নক আউট পর্বে উঠে ইতিহাস সৃষ্টি করেছে। ভ্যাঙ্কুভারে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে দুই দলই জানতো এই ম্যাচে জয়ী হতে পারলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে। তবে অন্তত ড্র করতে পারলেও দুই দলই পরের রাউন্ডে যেত। দ্বিতীয়ার্ধে ভারগাস ও মানজাম্বির গোলে সুইসরা তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে। কানাডার হয়ে এক গোল পরিশোধ করেছেন প্রমিস ডেবিড। সুইজারল্যান্ডের থেকে তিন পয়েন্ট পিছিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান পায় কানাডা। এনিয়ে বিশ্বকাপে প্রথমবারের মত…

Read More

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে রূপান্তর কেবল পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবেই নয়, বরং জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং টেকসই শিল্পায়ন এগিয়ে নেওয়ার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই২৭) জাতীয় বাজেট এবং ‘বাংলাদেশ ক্লাইমেট বাজেট রিপোর্ট ২০২৬-২৭’-এ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার এবং দেশীয় ইভি শিল্পভিত্তি গড়ে তুলতে একাধিক কর-সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে। বাজেট নথি অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৯৫ শতাংশ পেট্রোলিয়াম চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়। ফলে জ্বালানির আমদানি-নির্ভরতা জাতীয় অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ রূপান্তরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সৌরবিদ্যুৎ…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম সমঝোতা স্মারক।

Read More

ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে সি-গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এনিয়ে তিন ম্যাচে চার গোল করলেন ভিনি। অন্যদিকে এই পরাজয়ে স্কটল্যান্ডের সামনে আরও একবাও গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরী হয়েছে। রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস স্কটল্যান্ডের রক্ষনাত্মক কৌশলকে কাজে লাগিয়ে মিয়ামিতে ব্রাজিলকে শুরুতেই লিড এনে দেন। এরপর প্রথমার্ধের স্টপেজ টাইমে আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। স্কটল্যান্ড পুরো ম্যাচে কখনই ব্রাজিলকে বিপদে ফেলতে পারেনি। মাথিয়াস কুনহার দ্বিতীয়ার্ধের গোলে পাঁচ কারের বিশ্ব চ্যাম্পিয়নদের দাপুটে জয় নিশ্চিত হয়। ৭৬ মিনিটে কুনহার পরিবর্তে নেইমারকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। প্রায় আড়াই বছর…

Read More

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ব্যাপক প্রচারের মাধ্যমে এ কর্মসূচি সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে হবে। হাম-রুবেলা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে সাফল্যের উদাহরণ টেনে তিনি বলেন, একইভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনও সফল করতে হবে। আজ বুধবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন মহানগর পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হামে এখনো শিশু মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাপসুল রোগ সংক্রমণের হার কমাতে গুরুত্বপূর্ণ…

Read More

সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজে সেদেশের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে তার ঢাকা সফরকালে পাওয়া উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং দুই…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. বাবু মিয়া (২৩), মো. রবিউল ইসলাম রনি (২১), মো. আবির হোসেন (২৪), মো. ওয়াসিম (২৪), মো. শহিদুল ইসলাম (৩৫), মো. হাবিবুর রহমান (২৭), রোজিনা (৩৮), সোনিয়া (২৬), সীমা সেলিনা (৪৩), উম্মে কুলসুম সুমী (৪১), মো. মনির হোসেন ওরফে সম্রাট (৩৬), মো. সাইফুল সরদার (২৯), মো. মোস্তাফিজুর রজমান সোহাগ, একরামুল, মো.শাপন (১৮), মো. ফরহাদ (১৭), মো. ফয়সাল আহম্মেদ (৩৮), মো. সুমন (২৮), মো. আজমল হোসেন (২৯), মো. নুর আলী (২০), মো. আল-আমিন (১৮), রুবাইয়াত আল মুসলিম…

Read More

প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধা এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ফার্মাসিউটিক্যালস খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘রোল অব নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) সায়েন্টিস্টস ইন অ্যাডভান্সিং বায়োটেক অ্যান্ড বায়োসিমিলার ড্রাগস ইন বাংলাদেশ’স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ এবং এনআরবি ওয়ার্ল্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নতি সাধন করছে। বায়োটেক ও বায়োসিমিলার ওষুধের মতো উচ্চপ্রযুক্তিনির্ভর খাতে প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের সম্পৃক্ততা দেশীয় ওষুধ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। আজ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি তাঁর সম্মানে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে। লিউ হাইশিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের…

Read More