Author: admin

আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। তখন…

Read More

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত গতিতে গোল করে চলেছেন। সব মিলিয়ে বিশ্বকাপ সর্বোচ্চ গোলের রেকর্ড ইতোমধ্যেই ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুই ম্যাচে পাঁচ গোল যোগ করে তিনি এখন ছয়টি বিশ্বকাপে মোট ১৮ গোলের মালিক। তবে তাকে তাড়া করে চলেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। যাদের দুজনেরই গোলসংখ্যা চার। এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও হ্যারি কেনও রয়েছেন প্রতিযোগিতায়। ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এক আসরে ১৩ গোল করে যে দীর্ঘস্থায়ী রেকর্ড গড়েছিলেন, সেটিও এবার হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা…

Read More

আগামী শনিবার পৃথিবীর পাশ দিয়ে নিরাপদ দূরত্বে একটি বিশাল গ্রহাণু অতিক্রম করবে। ছোট দূরবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করে আকাশপ্রেমীরা এটি দেখতে পারবেন বলে জানিয়েছে উউরোপীয় মহাকাশ সংস্থা। প্যারিস থেকে এএফপি জানায়, সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ সময় ১১টা ১৪ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করবে। এ দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্বের ছয় গুণেরও বেশি। ‘(১৫২৬৩৭) ১৯৯৭ এনসি১’ নামের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার বেগে চলবে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, কারণ এর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়েছে। ১৯৯৭ সালে আবিষ্কৃত গ্রহাণুটির প্রস্থ আনুমানিক ৭৫০…

Read More

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল ৫ টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস’ (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলওয়ে স্টেশনে তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এসময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : পিএমও রেলস্টেশন থেকে থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াওইউতাই…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ^ অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তাঁরা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো,…

Read More

দেশের সার সরবরাহ, বিতরণ ও বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে একটি ‘জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে গত সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি খাতে সার ব্যবস্থাপনার চাহিদা, উৎপাদন, আমদানি, মূল্য পরিস্থিতি ও বিতরণ ব্যবস্থার সার্বিক তদারকি এবং নীতিগত সুপারিশ প্রণয়নই হবে এ কমিটির মূল দায়িত্ব। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সদস্য হিসেবে রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এছাড়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ বিভাগ,…

Read More

অ্যাটর্নি জেনারেল অফিসের ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদত্যাগ সংক্রান্ত বক্তব্য ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ইসলামি ল’ইয়ার্স কাউন্সিলের তথা জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তারা কিছু রাজনৈতিক বিষয় নিয়ে এসেছেন, যেটা অনাকাঙ্ক্ষিত। ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল বলেন, ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছেন, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে চার মাস কাজ করে বেতন ও সুযোগ-সুবিধা নিয়েছেন। চার…

Read More

পেরুর ডানপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী কেইকো ফুজিমোরি মঙ্গলবার রান-অফ বা দ্বিতীয় দফার নির্বাচনের ভোট গণনায় প্রায় নিশ্চিত জয়ের দিকে এগিয়ে রয়েছেন। সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাতীয় নির্বাচনী প্রক্রিয়া কার্যালয় কর্তৃক অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, ৯৯.৮৬ শতাংশ ভোট গণনা শেষে ফুজিমোরি ৫০.১২ শতাংশ ভোট পেয়েছেন, যা তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী বার্তো সানচেজের চেয়ে প্রায় ৪৩ হাজার ভোট বেশি। বিজয়ী ঘোষণা করার আগে, নির্বাচন কর্মকর্তাদের ১৩১টি ট্যালি শিট যাচাই করতে হবে, যা প্রায় ৩৯ হাজার ভোটের সমান। তবে এই ভোটসংখ্যা সানচেজের পক্ষে ব্যবধান কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট নয়। সানচেজ বলেছেন, তিনি ফুজিমোরির নেতৃত্বাধীন কোনো সরকারকে স্বীকৃতি…

Read More

গাজায় একটি মানবিক মিশনে যোগ দেওয়ার পর, লিবিয়ায় আটক থাকা তিন ইতালীয় নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির বিষয়টি বুধবার ইতালি নিশ্চিত করেছে। এই আটককে আয়োজকরা ‘অবৈধ’ বলে তীব্র নিন্দা জানান।খবর বার্তা সংস্থা এএফপি’র। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, এই তিন জন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৩০ জন মানবিক মিশন কর্মীর মধ্যে ছিলেন। তারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ওষুধ, ভ্রাম্যমাণ ঘরবাড়ি ও অন্যান্য সামগ্রী বহনকারী একটি স্থলবহরে অংশ নিয়েছিলেন। গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করা কর্মীদের প্রতি ইসরাইলের এই আচরণ আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে। সংগঠনটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্তরা তিউনিসিয়ায় পৌঁছেছেন এবং তাদের সঙ্গে এক তিউনিসীয় নাগরিকও আছেন। তিনিও একইভাবে আটক ছিলেন। সংগঠনটি সামাজিক…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের শিক্ষা ব্যবস্থার সফল অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে দেশটির সহযোগিতা কামনা করা হয়েছে। আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ করছি। এতে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের…

Read More