- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা ও জাতীয় সংসদে তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার, এ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি আন্তঃসীমান্ত নদী। এটি কেবল একটি প্রাকৃতিক…
জলবায়ু সহনশীলতা অর্জন, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা এবং আঞ্চলিক পরিবেশগত সুশাসন জোরদার করার যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)। আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং আইসিআইএমওডি-এর মহাপরিচালক পেমা গ্যামশো-এর সাথে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এই বৈঠকে আইসিআইএমওডি -এর মহাপরিচালক বাংলাদেশের ক্রমাগত সম্পৃক্ততার প্রশংসা করেন এবং হিমবাহ-গঠিত নদী ব্যবস্থার সাথে সম্পর্কিত আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যৌথ পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত আন্তঃসীমান্ত কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং আইসিআইএমওডি-এর মধ্যমেয়াদি মূল্যায়ন…
পটুয়াখালী জেলার বাউফলে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানর বীজ, সবজির বীজ, ফলদ ও বনজ চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এ সব সামগ্রী বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথি বলেন, ‘কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন নিশ্চিত হলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’ বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা…
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং একটি টেকসই ও সুশৃঙ্খল উত্তরণ নিশ্চিত করা। তিনি বলেন, ‘উত্তরণের এই অতিরিক্ত সময় আমরা কোনো বিলম্বের জন্য চাই না; বরং একটি টেকসই, স্থিতিশীল এবং কার্যকর অর্থনৈতিক রূপান্তরের জন্য চাই।’ আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশ প্রিপার্ডনেস ফর এলডিসি গ্রাজুয়েশব এন্ড রেশনাল ফর এক্সটেনশন অব দি প্রিপারেটরি প্রিয়ড’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকার জাতিসংঘের কমিটি ফর…
কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান ও জানাজা শেষে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। দোহা থেকে এএফপি জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারকসংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা লেক লুসার্ন শীর্ষ সম্মেলনের ফলাফলের ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়েছে।’ তিনি আরও বলেন, ‘উভয় পক্ষ আগামী সময়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার শেষকৃত্য…
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠল ফ্রান্স। মঙ্গলবার বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স। আজ বিশ্ব র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। চলতি বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ জয়ের পর শেষ ৩২’এ জয় পায় ফরাসিরা। শেষ ৩২’এ সুইডেনের বিপক্ষে জয়ে ফিফার রেটিংয়ে ৯.৪ পয়েন্ট পেয়েছে তারা। ফলে মোট ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দিদিয়ের দেশ্যমের দল। র্যাংকিংয়ের শীর্ষে থেকে চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। ফ্রান্সের মত বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষ…
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক-সামরিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কই দ্বিপক্ষীয় অংশীদারিত্বের মূল ভিত্তি বলে মন্তব্য করে বলেছেন, সংগীত এমন একটি অনন্য সেতুবন্ধ, যা দুই দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। রাজধানীর বিমানবাহিনী জাদুঘরে বাংলাদেশ বিমানবাহিনী ব্যান্ড এবং মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ‘ট্রপিক লাইটনিং’ ব্যান্ডের যৌথ সংগীতানুষ্ঠানে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত ‘ফ্রিডম ২৫০ আমেরিকা সপ্তাহ’-এর কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর আমাদের ভালো বন্ধু ও অংশীদারদের সঙ্গে এই আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত।’ যৌথ সংগীতানুষ্ঠানের আয়োজনের জন্য বাংলাদেশ…
দেশজুড়ে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্য দিয়ে প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এই পরীক্ষা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়। কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও…
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফরকে ‘সম্পূর্ণ সফল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।’ আজ ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের নানা দিক তুলে ধরে তিনি এসব কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, গত ২২ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কে গতি সঞ্চার করেছে এবং বাংলাদেশ-চীন সহযোগিতার পরবর্তী ধাপের জন্য একটি সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তারেক রহমানের প্রথম চীন সফর। সফরকালে প্রধানমন্ত্রী তারেক…
ময়মনসিংহে ৫৩টি অসহায়, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আত্মনির্ভরশীল ও কর্মজীবী হিসেবে গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দে এসব সামগ্রী দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসন কার্যালয়ে পৃথক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি সুবিধাভোগীদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান। এর আগে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা পরিষদের হলরুমে…
