- সৌদি আরবের বিমানবন্দরে হামলা এবং হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ
- বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
Author: admin
ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না। ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ শুক্রবার এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণেই সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। জনগণের এই আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চাই। সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ…
রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সৌমেন সাহাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতারর করে গুলশান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়িক কারণে পরিচিত হয় অভিযুক্ত সৌমেন সাহার। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবশেষে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের ৮ জন এবং বগুড়ার ৭ জনসহ মোট ১৫ জন পরীক্ষার্থী। ফরম পূরণের টাকা আত্মসাৎ ও কারিগরি ভুলের কারণে গতকাল প্রথম দিনের পরীক্ষায় বসতে না পারা এই শিক্ষার্থীরা আগামীকাল শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবেন। এদিকে, নাটোরের লালপুরে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের…
পিছিয়ে থেকেও ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে শেষ ১৬-তে নাম লেখায় তারা। দলের হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোস। ম্যাচে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রোনালদো। বিশ্বকাপে নিজের ষষ্ঠ আসরে এসে নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পেলেন তিনি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৪১ বছর বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে খেললেন রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে বিশ্বমঞ্চে গোল করেও রেকর্ড গড়েছেন রোনালদো। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলের কীর্তি এখন রোনালদোর। চলতি আসরে এ পর্যন্ত তিন গোল করেছেন রোনালদো। বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোল তার।…
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দারা শুক্রবার জানালা-দরজা মজবুতভাবে বন্ধ করে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছেন। সংশ্লিষ্ট আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, একটি শক্তিশালী ঝড় প্রবল বেগে ঘনীভূত হয়ে ‘সুপার টাইফুন-এ পরিণত হতে পারে বলে জানা গেছে। এটি দ্রুতগতিতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর দিকে অগ্রসর হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি)-এর তথ্য অনুযায়ী জানা গেছে, শুক্রবার ০৩০০ গ্রিনিচ মান সময় পর্যন্ত টাইফুন ‘বাভি’ মার্শাল দ্বীপপুঞ্জ এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থানে ছিল। এ সময় ঝড়টির স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬৭ কিলোমিটার (১০৪ মাইল) এবং দমকা হাওয়ার গতিবেগ ছিল…
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয়। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দেশের সচেতন মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে। তাই বিচার বিভাগ-সংশ্লিষ্ট…
ইউক্রেনের হামলায় সীমান্তসংলগ্ন রাশিয়ার দুটি অঞ্চলে শুক্রবার দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর একদিন আগে রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।’ তার অভিযোগ, এ হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানান, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার…
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চার দিনের উদ্যাপন শুক্রবার শুরু হচ্ছে। এর সূচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে ভাষণ দেবেন। অনেকের ধারণা, তিনি নিজেও একদিন ওই পাহাড়ে খোদাই করা মার্কিন প্রেসিডেন্টদের মুখাবয়বের পাশে নিজের প্রতিকৃতি দেখতে চান। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, স্বাধীনতা দিবসের আগের দিন ট্রাম্প দক্ষিণ ডাকোটার জাতীয় স্মৃতিসৌধে যুক্তরাষ্ট্রের চার কিংবদন্তি সাবেক প্রেসিডেন্টের বিশাল গ্রানাইট ভাস্কর্যের সামনে ভাষণ দেবেন। নিজেকে যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট মনে করেন ট্রাম্প। তাই শুরু থেকেই তিনি দেশটির ২৫০তম বার্ষিকীকে নিজের রাজনৈতিক সাফল্যের উদ্যাপনে রূপ দেওয়ার চেষ্টা করে আসছেন। ট্রাম্পের সমর্থক রিপাবলিকান আইনপ্রণেতারা ইতোমধ্যে জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন…
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করেছে, ‘এল নিনো’ শুরু হয়েছে এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি দ্রুত শক্তিশালী রূপ নেবে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডব্লিউএমও’র বরাতে জেনেভা থেকে এএফপি শুক্রবার জানায়, জলবায়ুবিষয়ক এই প্রাকৃতিক ঘটনাটি দ্রুত তীব্রতর হবে। তাই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এল নিনোর কারণে মধ্য ও পূর্ব বিষুবীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর অন্তর এল নিনো দেখা দেয় এবং এর স্থায়িত্ব হয় প্রায় ৯ থেকে…
ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতদ্বয় বলেছেন, ফুটবল শান্তি, ঐক্য ও জাতির মধ্যে বন্ধুত্ব জোরদারের শক্তিশালী মাধ্যম। রাজধানীতে শুক্রবার বাংলাদেশের প্রথম ‘ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি) ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্য নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করেছে। এতে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা বা প্রতিযোগিতা নয়; এটি আনন্দ, শান্তি…
