Author: admin

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে বলে ক্রেমলিন ও জেলেনস্কি জানিয়েছেন। উভয় পক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবেও এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘দুই প্রেসিডেন্ট ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।’ তিনি…

Read More

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করতে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলার ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি কর্পোরেশনের ৫১টি নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫৩৯টি বিদ্যালয়ের তালিকার সঠিকতা যাচাই করে প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলো নির্বাচন করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলার বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক…

Read More

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, সুদৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রস্তুত রয়েছেন। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। গত মাসে সি চিনপিংয়ের বিরল উত্তর কোরিয়া সফরের পর দুই নেতার মধ্যে এই বার্তা বিনিময় হল। ওই সফরে তারা কোরীয় উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনা এবং রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। কেসিএনএর খবরে বলা হয়, গত ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম…

Read More

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই স্বস্তি দেয়নি প্যারাগুয়ে। বিশেষ করে ফরাশি সুপারস্টার এমবাপ্পেকে খোলসবন্দী করে রাখায় ফ্রান্সের ছন্দপতন ঘটে। কোনভাবেই তারা প্যারাগুয়েলর জেদী রক্ষনভাগকে টপকে যেতে পারেনি। ৭০ মিনিটে ডিসায়ার ডুয়ের আদায় করা পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে ফ্রান্সকে রক্ষা করেছেন। আগের ম্যাচগুলোতে যে আগ্রাসী ফ্রান্সকে চোখে পড়েছে তার কিছুই কাল দেখা যায়নি। এর পিছনে অবশ্য প্যারাগুয়ে দায়ী। ফ্রান্সকে তাদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি তারা। যদিও লেস ব্লুজরা ম্যাচের অধিকাংশ সময় দাপট দেখিয়েছে। বেশীরভাগ সময়ই বল তাদের নিয়ন্ত্রনে ছিল। পুরো…

Read More

সোমবার টেক্সাসে বিশ্বকাপের শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল মুখোমুখি হচ্ছে এক আকর্ষণীয় লড়াইয়ে। এই ম্যাচে যেমন কোয়ার্টার-ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারিত হবে, তেমনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ও রচিত হতে পারে।এনএফএলের ডালাস কাউবয়েজের শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে সবচেয়ে প্রতিভাবান দুটি দল মুখোমুখি হচ্ছে। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন নকআউট পর্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত ছন্দে ফিরে আসে। অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলর টিকিট কাটে। শিরোপা অভিযানের শুরুতে চমক জাগানো কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করায় স্পেনকে নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছিল। তবে অস্ট্রিয়ার বিপক্ষে এই জয় সেই…

Read More

মরক্কোর কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে প্রথম সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। হিউস্টোনে এই জয়ে টানা দ্বিতীয় আসরে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো। প্রথমার্ধে পুরোটা জুড়ে ছিল কানাডার আধিপত্য। ২০২২ এর সেমিফাইনালিস্ট মরক্কো কার্যত মাঠে খুঁজেই পাওয়া যায়নি। বিরতির পর মাঠে ফিরে এসে নিজেদের মেলে ধরে মরক্কো। তারই ধারাবাহিকতায় ৫০ মিনিটে আজেডিন উনাহির গোলে এগিয়ে যায় আফ্রিকান দেশটি। নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচটি খেলতে নামা কানাডা এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসার সব চেষ্টা করেছে। কিন্তু উনাহির দ্বিতীয় গোলে জেসি মার্শের দলের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। বদলী খেলোয়াড় সোফিয়ানে রাহিমি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দলের…

Read More

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে মন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন। নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার হবে। আজ আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইতোমধ্যেই আইনি বিধান সংশোধন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছি এবং তদন্ত শুরু হয়েছে, দলটিকে বিচারের আওতায় আনা হবে।’ সাংবিধানিক ও আইনি সংশোধনীর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কাঠামো এখন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মামলা করার আইনি ভিত্তি এনে দিয়েছে। তিনি…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ শনিবার শহরের থানা মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত হাতে নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের উন্নয়ন করতে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে মাদকবিরোধী সমাবেশ করে জনগণকে…

Read More

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। তিনি বলেন, আমাদের সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। আমেরিকান দূতাবাস কর্তৃক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো মার্কিন কিংবদন্তি…

Read More