Author: admin

বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক, কেওক্রাডং ও সুংসাংপাড়া এবং থানচি উপজেলার সব পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারির তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। তিনি জানান, জনগণের বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবানের বিভিন্নস্থানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাবিষয়ক একটি বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এটি ভুয়া ও ভিত্তিহীন। উল্লেখ্য, গত রোববার বান্দরবান জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা শাখার সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেনের সই করা একটি গণবিজ্ঞপ্তি দেখা যায় ফেসবুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…

Read More

রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যত্রতত্র ময়লা-বর্জ্য ফেলা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ডিএসসিসির ৫টি অঞ্চলের ২২টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হবে। পুরো এলাকাকে ১০টি ব্লকে বিভক্ত করে ৩১টি ঝুঁকিপূর্ণ বা হটস্পটে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা। সপ্তাহে সাত দিনই বিডি ক্লিনের ৭০ জন এবং…

Read More

প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ (এনআরসিটিএ) নামে নতুন একটি ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিট্যান্সভিত্তিক টাকা হিসাব পরিচালনার পাশাপাশি বিনিয়োগ, আমানত সংরক্ষণ এবং মূলধন ও মুনাফা সহজে বিদেশে প্রত্যাবাসনের সুযোগ পাবেন। মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে এ নতুন হিসাব সুবিধা চালু করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে প্রবাসী বাংলাদেশিরা সঞ্চয়ী, চলতি ও মেয়াদি আমানতসহ বিভিন্ন ধরনের এনআরসিটিএ হিসাব খুলতে পারবেন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানো রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রা হিসাব…

Read More

অটো ঋণ, গৃহঋণ, ভোক্তা টেকসই পণ্য ক্রয় ঋণ এবং পেশাজীবীদের জন্য ঋণের অর্থ এখন থেকে প্রচলিত পে-অর্ডার ও চেকের পাশাপাশি সরাসরি ইলেকট্রনিক তহবিল স্থানান্তরের (ইএফটি) মাধ্যমে বিক্রেতা বা সরবরাহকারীকে পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। আজ মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০০৪ সালের ৩ নভেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার নং-৭ অনুযায়ী ভোক্তা অর্থায়নের আওতায় অটো লোন, কনজিউমার ডিউরেবল লোন এবং পেশাজীবীদের জন্য ঋণের অর্থ যথাযথ ব্যবহারের নিশ্চয়তা এবং অর্থ অপব্যবহারের ঝুঁকি কমাতে এতদিন বিক্রেতার অনুকূলে পে-অর্ডার বা চেকের মাধ্যমে পরিশোধের নির্দেশনা ছিল। নতুন এই সার্কুলারে বলা হয়, দেশের পেমেন্ট…

Read More

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই ওয়াগ্গা জোন সদর দপ্তর এবং জোনের অধীনস্থ সকল বিওপি, ক্যাম্প, টিওবি -এর বিভিন্ন স্থাপনা এলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওছার মেহেদি, ভারপ্রাপ্ত এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক জহুরুল ইসলাম সহ সকল কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতীত) অংশগ্রহণ করেন। এ ছাড়াও সকল বিওপি, ক্যাম্প, টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যমন্ত্রী তিন দিনের এই সরকারি সফরে আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশগ্রহণ করবেন। সফরের অন্যতম প্রধান দিক হিসেবে, চীনের প্রেসিডেন্ট এবং…

Read More

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আজ সাতহাজার কৃষকের মধ্যে বিনামূল্যে গাছের চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, বালাইনাশক এবং বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজিত এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দুইশ’ কৃষকের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কলাপাড়া…

Read More

ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে সেনেগালের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী প্রথম ম্যাচেও এমবাপ্পে দুই গোল করেছিলেন। দুই ম্যাচে চার গোল করা এমবাপ্পে বিশ^কাপে গোল্ডেন বুট ট্রফি নিয়ে কিছুই ভাবছেন না বলে মন্তব্য করেছেন। ফরাশি এই ফরোয়ার্ড গতকাল ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। চার গোল করে তিনি নরওয়েজিয়ান আর্লিং হালান্ডের সাথে শীর্ষ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি দুই ম্যাচে করেছেন পাঁচ গোল। এমবাপ্পে বলেন, ‘এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে কিছুই ভাবছি না। আমি মনে করি এখন আমাদের দলের…

Read More

গতরাতে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের চলতি আসরে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন মেসি। ম্যাচের প্রথম গোলেই জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে টপকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দখলে নেন মেসি। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড হাতছাড়া হবার পর মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেননি ক্লোসা। জার্মান সংবাদমাধ্যমকে ক্লোসা বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, মেসি কোন সাধারণ মানের খেলোয়াড় নয়। আমার কাছে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। অভিনন্দন চ্যাম্পিয়ন।’ ২০০২ সালে বিশ্বকাপে অভিষেকের পর ২০১৪ সালে সর্বোচ্চ গোলের মালিক হন ক্লোসা। গত ১২ বছর ধরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের…

Read More

পবিত্র হজ পালন শেষে গতকাল পর্যন্ত ৬৩ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আজ হজ অফিসের একজন কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করে। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৬৪টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির অধীনে ৫৯ হাজার ৪৬৪ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। এ বছর হজের মৌসুমে সৌদি আরবে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারীসহ মোট ৫৪…

Read More