- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
দেশের অর্থনীতিতে নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহ্বায়ক করে গঠিত বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে তিনি এ সহায়তা চান। গতকাল বিকেল সাড়ে ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ স্টিয়ারিং কমিটির সদস্য, বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রতিনিধি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের ফি, চার্জ এবং অন্যান্য অর্থ পরিশোধের ব্যবস্থা…
কানাডার মন্ট্রিল শহরে সোমবার দুপুরে সংঘটিত এক বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক ব্যক্তি এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছেন। ঘটনাটি শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনাটি ঘটেছে আংশিকভাবে ইহুদি অধ্যুষিত একটি এলাকায়। ওই এলাকায় কোশার বাজার ও রেস্তোরাঁ রয়েছে। গুলিতে নিহত বেসামরিক ব্যক্তি মন্ট্রিলের ইহুদি সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও-কানাডা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে তথাকথিত ‘ইনসেল’ মতাদর্শের যোগসূত্র থাকতে পারে। নারীবিদ্বেষী এই চরমপন্থী মতাদর্শ ২০১৮ সালে টরন্টোতে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ১০ জনকে হত্যাকারী…
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আর কখনও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না এবং এটি আন্তর্জাতিক আইনের আলোকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রশাসনিক তত্ত্বাবধানেই পরিচালিত হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পর গালিবাফ এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পর সোমবার ইরান ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খোলা রাখার জন্য একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে লেবাননে চলমান সংঘর্ষ বন্ধের উদ্যোগ নিয়েও উভয় পক্ষ একমত হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন। আলোচনা শেষে দেশে…
ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রচন্ড ঝড়ো হাওয়ায় বিরতির সময় দুই ঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে দুই দলকে। শেষ পর্যন্ত ইরাককে ৩-০ গোলে পরাজিত শেষ ৩২’এ পা দিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় ১৪ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিটের মধ্যে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই ফরাশি তারকা। ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে। এর মাধ্যমে ক্যারিয়ারে এমবাপ্পের বিশ্বকাপ গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। গতকাল অস্ট্রিয়ার বিরুদ্ধে দুই গোলের মাধ্যমে সর্বোচ্চ ১৮ গোল করে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আর্জেন্টাইন অধিনয়ক লিওনেল মেসি। স্থানীয় সময়…
রাঙ্গামাটি জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মো. ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাইনিং হিল এনজিও’র নির্বাহী পরিচালক মো. আলীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত…
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বিএসসি জানিয়েছে, সীমাহীন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা-কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌ-পরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত ৩১ জন ক্রু-এর সকলেই বাংলাদেশি এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন। সিঙ্গাপুরভিত্তিক একটি খ্যাতনামা চার্টারারের অধীনে ‘এমভি বাংলার জয়যাত্রা’ গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায়…
হাবিপ্রবি’র গবেষকরা নিরাপদ খাদ্য সংরক্ষণ গবেষণায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে মাত্র ৯০ মিনিটে খাদ্যবাহিত ক্ষতিকর ব্যাকটেরিয়া ‘ব্যাসিলাস সেরিয়াস’ শনাক্ত করা সম্ভব হবে। গতকাল সোমবার রাতে দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,হাবিপ্রবি’র মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল হকের নেতৃত্বে পরিচালিত গবেষণায় লুপ-মেডিয়েটেড আইসোথার্মাল অ্যাম্পলিফিকেশন প্রযুক্তিভিত্তিক এই পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। গবেষকদের মতে, ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়ার মতো নানা রোগের জন্য দায়ী এই ব্যাকটেরিয়া। এটি দেশের…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে গত রোববার (২১ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে গঠিত এসব কমিটি অবিলম্বে কার্যকর করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক…
দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনো ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৭ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১১ জুন স্থানীয়…
বাম পায়ের গোঁড়ালির লিগামেন্টে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জার্মানীর ডিফেন্ডার নিকো শোটারবেক। জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) এই তথ্য নিশ্চিত করেছে। ২৬ বছর বয়সী ডর্টমুন্ডের এই ডিফেন্ডার শনিবার আইভরি কোস্টের বিরুদ্ধে টরেন্টোতে অনুষ্ঠিত ম্যাচে বিরতির সময় বদলী বেঞ্চে চলে যান। ম্যাচটিতে জার্মানী ২-১ গোলে জয়ী হয়। এর আগে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানীর ৭-১ গেলে জয়ী ম্যাচটিতে শোটারবেক দ্বিতীয় গোলটি করেছিলেন। ডিএফবি এক বিবৃতিতে বলেছে, ‘সে আগামী কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে। রোববার বেশ কিছু মেডিকেল পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিছু সময়ের জন্য শোটারবেক দলের সাথে যুক্তরাষ্ট্রে থাকবেন।’ ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করা জার্মানী বৃহস্পতিবার নিউ ইয়র্কে…
