- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
চিড়িয়াখানার প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুইটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুইটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট বাংলাদেশে আনা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ। তিনি আরও বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে…
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী ২৮ জুন জেলার ৯৯ হাজার ৭ শত ২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নড়াইলে জেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় একথা জানানো হয়। আজ বেলা ১১টার দিকে নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের মতোই নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ৬ মাস থেকে ১১…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও…
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’- এই প্রতিপাদ কে সামনে রেখে আজ থেকে জেলায় তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে। ফলের বাজার সম্প্রসারণ ও সংরক্ষণ, গবেষণার…
কারাগারে বন্দিদের নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক কুখ্যাত কারাগারের সাবেক পরিচালককে সাত বছর চার মাসের কারাদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত। দেশটির প্রসিকিউশন বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাতীয় প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিমকে বন্দিদের ওপর নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।’ রোববার রাতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, তাকে সাত বছর চার মাসের কারাদ- দেওয়া হয়েছে। অভিযুক্ত ওসামা আলমাসরি নাজিম ত্রিপোলির বিচারিক পুলিশের প্রধান ছিলেন এবং রাজধানীর বিমানবন্দর সংলগ্ন মিতিগা কারাগারের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র পক্ষ থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। …
ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরোর আটক হওয়া দেশটিকে ‘সঠিক পথে’ নিয়ে গেছে। চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে পরিচালিত এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রড্রিগেজ ভেনেজুয়েলার নেতৃত্ব গ্রহণ করেন। এরপর তিনি দেশটিকে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের জন্য উন্মুক্ত করেন। এই পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কারাকাসে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে রড্রিগেজ ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি উদযাপন করেন। মাদুরোকে আটক করার পর দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু হয়েছে। তিনি বলেন, ‘৩ জানুয়ারি, ২০২৬…
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মানিকগঞ্জ জেলা ইউনিটের যৌথ উদ্যোগে আজ মানিকগঞ্জ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. নাজমুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিএবি মানিকগঞ্জের সভাপতি এবিএম শামসুন্নবী টিউলিপ এবং সিএবি’র সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফারুক হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুমতাজ বেগমের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ অষ্টম ও নবম শ্রেণির ৮০ জন শিক্ষার্থী, বিদ্যালয়ের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মত প্রকাশ…
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- রমনায় ২ জন, ধানমন্ডিতে ১০ জন, বংশালে ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলীতে ১ জন, মোহাম্মদপুরে ৮ জন, মিরপুরে ১ জন ও তুরাগে ১ জন। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন দেয়নি। এর প্রতিক্রিয়ায় ভবিষ্যতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রও ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা নাও করতে পারে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি। কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়, তারা সহায়তা করতে চায় না।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা বলা বোকামি। কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি, আর হয়তো বলবও।’ ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে…
আর্লিং হালান্ডের দুই গোলে সেনেগালকে ৩-২ গোলে পরাজিত করে শেষ ৩২’এর টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। বদলী খেলোয়াড় মার্কাস হোমগ্রেন পেডারসন নিউ জার্সির ম্যাচে প্রথমার্ধের শেষ ভাগে গোল করে নরওয়েকে এগিয়ে দেন। বিরতির পরপরই হালান্ড ব্যবধান দ্বিগুন করেন। ইসমালিয়া সার সেনেগালের পক্ষে এক গোল পরিশোধ করেন। কিন্তু হালান্ডের দ্বিতীয় গোলে নরওয়ের জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষভাগে সারের দ্বিতীয় গোলে ব্যবধান কমিয়েছে লড়াকু সেনেগাল। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হালান্ড এনিয়ে এবারের বিশ্বকাপে দুই ম্যাচে চার গোল করলেন। শেষ ১৮ ম্যাচে নরওয়ে মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। আগামী শুক্রবার গ্রুপ-আই’র শীর্ষস্থানের জন্য ফ্রান্সের মোকাবেলা করবে তারা। এই গ্রুপ থেকে দুই দলই ইতোমধ্যেই…
