- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে মেসি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন। ১৮ গোলের মালিক মেসি এই তালিকায় পিছনে ফেলেছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা : ১৮ : লিওনেল মেসি (আর্জেন্টিনা) ১৬ : মিরোস্লাভ ক্লোসা (জার্মানী) ১৫ : রোনাল্ডো (ব্রাজিল) ১৪ : গার্ড মুলার (জার্মানী), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ১৩ : জাস্ট ফনটেইন (ফ্রান্স) ১২ : পেলে (ব্রাজিল) ১১ : জার্গেন ক্লিন্সম্যান (জার্মানী), সান্দোর কোসিস (হাঙ্গেরি) ১০ : গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা), হ্যারি কেন (ইংল্যান্ড)
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল করে তিনি জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান। এরপর ইনজুরি টাইমে আরও এক গোল করে নিজের রেকর্ডকেই সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এর আগে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন। কালকের ম্যাচে ৯ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেন ৩৮ বছর বয়সী মেসি। ২০০৬ সালে অভিষেকের পর মেসি এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। জাতীয় দলের হয়ে ২০১ আন্তর্জাতিক…
লিওনেল মেসির রেকর্ড গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে সর্বত্র সমাদৃত মেসি ৩৮ মিনিটে তার ট্রের্ডমার্ক বাম পায়ের শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের নতুন রেকর্ড গড়েন। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে মেসি হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। আজ সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন মেসি। ইনজুরি টাইমে বক্সের মধ্যে থেকে দারুন এক গোলে ব্যবধান দ্বিগুন করেছেন ৩৮ বছর বয়সী মেসি। চার ডিফেন্ডারের মধ্যে থেকে…
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে কর্মসংস্থান, উদ্যোক্তা বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় ব্র্যান্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ খাতে রূপান্তর করতে ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ নামে একটি নতুন জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরে (এফওয়াই২৭) এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে সৃজনশীল অর্থনীতিকে মূলধারায় অন্তর্ভুক্ত করে মানবসম্পদ উন্নয়ন ও ভবিষ্যৎ কল্যাণের গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই উদ্যোগের আওতায় ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড আন্তর্জাতিক উৎসব ও বাজারে দেশের সৃজনশীল সম্ভাবনা তুলে ধরবে এবং দেশীয় সৃষ্টিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান গড়তে সহায়তা করবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপনায় এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’…
ব্যবসা পরিবেশ উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার সিটি কর্পোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের ফলে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন, ফি প্রদান, নবায়ন সম্পন্ন, অনুমোদন গ্রহণ এবং আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এতে স্থানীয় অফিসে বারবার যাওয়ার প্রয়োজন কমবে এবং সেবা প্রদানে বিলম্বও হ্রাস পাবে। আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সংসদে এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য সরকার আরও কয়েকটি উদ্যোগ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তির হালনাগাদ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে এমএমসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাতুক সাজালি হামজা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়. আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালু করা নিয়ে আলোচনা হয়। আজিয়াটা গ্রুপ বিনিয়োগবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সরকারের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে উৎপন্ন কার্বন ক্রেডিট বিক্রি করে বাংলাদেশ বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে বলে এক সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর লক্ষ্য হলো পরিবেশ সুরক্ষা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা। জলবায়ু অর্থায়ন বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, এই পাঁচ বছর মেয়াদি উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বৃহৎ পরিসরের বনায়নের মাধ্যমে কার্বন ক্রেডিট উৎপাদনের সম্ভাবনা। আন্তর্জাতিক কার্বন ক্রেডিট ব্যবস্থার আওতায় নির্ধারিত রোপণ এলাকা আগেই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও…
