- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টের ৩৩তম ম্যাচে এবারের বিশ্বকাপে শততম গোল পূর্ণ হয়েছে। যা বিশ্বকাপের সব আসর মিলিয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১শ গোল। ১৯৫৮ সালের বিশ্বকাপে ৩৩ ম্যাচে ১শ গোল হয়েছিল। এরপর আর কোন বিশ্বকাপে ৩৩ বা তার কম ম্যাচে ১শ গোল হয়নি। তাই ৬৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দ্রুত ১শ গোল দেখলো ফুটবল প্রেমিরা। বিশ্বকাপে দ্রুত ১শ গোলের মাইফলক স্পর্শ করার রেকর্ড আছে ১৯৫৪ সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে। ঐ আসরে মাত্র ২০ ম্যাচে ১শ গোল হয়েছিল। যা এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে দ্রুততম ১শ গোলের বিশ্ব রেকর্ড। এছাড়া ১৯৮২ ও ২০১৪ বিশ্বকাপে ৩৬…
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ রোববার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ নাগরিক নিহত হন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং…
পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে সফলতার চূড়ায় পৌঁছানো সম্ভব, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ গ্রামের তরুণ উদ্যোক্তা মো. সাদ্দাম হোসেন। মো. সাদ্দাম হোসেন মাদ্রাসা থেকে আলেম (উচ্চ মাধ্যমিক) পাস করার পর প্রচলিত চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন স্বাবলম্বী হওয়ার এক ব্যতিক্রমী পথ। তার এই সাহসিকতার গল্প আজ এলাকার শত শত তরুণের জন্য এক নতুন অনুপ্রেরণার উৎস। সাদ্দামের এই অভাবনীয় সাফল্যের গল্পটি একেবারে ছোট পরিসরে শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন তার উদ্দেশ্য ছিল কেবল পরিবারের দুধের দৈনন্দিন চাহিদা মেটানো। বাবার অনুপ্রেরণায় প্রথমে একটি গাভি কিনে নিজ বাড়ির আঙিনায় লালন-পালন শুরু করেন…
তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণ ভিত্তিক উদ্যোগ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকমুক্ত সমাজ গঠনে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে…
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ব্যাহত হওয়ায় গণমাধ্যম জনগণের আস্থা হারিয়েছে। গত ১৭ বছরে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের খবর দেশের গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত না হওয়ায় জনগণকে অনেক ক্ষেত্রে বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হয়েছে। আজ রোববার রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সম্মেলন কক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) সদস্যদের জন্য আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিআইবি দুই দিনব্যাপী ‘এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। সাংবাদিকতার মূল শক্তিই সত্য উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন,…
দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সমন্বিত সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনের মাধ্যমে এ মহাপরিকল্পনা প্রণয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর দিকনির্দেশনায় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সার্বিক তত্ত্বাবধানে আইসিএও গোল্ড সনদপ্রাপ্ত সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জানানো হয়, এই মহাপরিকল্পনা হবে দেশের বিমান চলাচল খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি জাতীয় রোডম্যাপ, যা আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশল নির্ধারণ করবে।…
দিনাজপুর সুপার গ্রিন জাতের লাউ চাষ করে সফল হয়েছেন জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের যুবক মিজানুর রহমান (৩২)। আজ রোববার তার লাউ ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেছেন দিনাজপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আসাদুজ্জামান। এ সময় তিনি ওই যুবকের লাউ চাষে সফলতা অর্জনের বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, আধুনিক ও জৈব পদ্ধতিতে চাষ করা এই লাউ ইতোমধ্যে বাজারে ভালো সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে। খানসামা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাসিব আহমেদ খাঁন জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জৈব সার ব্যবহারে ও…
রাঙ্গামাটি জেলায় আজ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত। প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব…
কবিঃ এম আর মাহ্ফুজ যদি আমি কবি হতাম, লিখতাম হাজার উপমা,তোমার ওই রূপের মাঝে খুঁজে নিতাম পূর্ণিমা।জোছনা হয়ে কাঁপে আলো, শরীরে নীরব ঢেউ,শব্দ দিয়ে বেঁধে রাখার সাধ্য কি আছে কেউ? যদি চিত্রকর হতাম, রঙে আঁকতাম তোমাকে,রক্তিম তুলির আঁচড়ে রাখতাম মনের ফাঁকে।পৃথিবীর সকল শূন্য দেয়াল ভরিয়ে দিতাম রূপে,তোমার ওই মায়াবী ছোঁয়া থাকত ছবির রূপে।।কিন্তু আমি কিছুই নই,না কবি,না শিল্পী মহান,শুধু আপন রূপে হারিয়ে ফেলা অবুঝ প্রাণ।দৃষ্টির আগুন বুকে নিয়ে,পুড়ে যাই “প্রতিক্ষণ,তোমার একটুখানি ছোঁয়া জেগে ওঠে এই মন।তোমার নীরব উপস্থিতি ঝড় তোলে অন্তরে,চেনা এক গভীর টান ডেকে নেয় বারেবারে।স্পর্শহীন এই আকাঙ্ক্ষা কাঁপিয়ে দেয় হৃদয়,তোমার মায়াবী রূপের মায়ায় হয় সমস্ত ক্ষয়।যদি কখনো কাছে…
