Author: admin

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করতে, শনিবার রাতে ইরানের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের আগমনকে স্বাগত জানাই।’ তারা আরও জানায়, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের বাস্তবায়নের অংশ। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে।

Read More

বরগুনা জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসকদের রোগী দেখার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের প্রচারণা বন্ধ রাখতে বলা হয়েছে। সম্প্রতি বরগুনার সিভিল সার্জনের কার্যালয় থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, চলতি জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসকের রোগী দেখার সময়সূচি বা সেবা সংক্রান্ত বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাতে পারবে না। নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালালে…

Read More

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ রোববার শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কয়েক ঘণ্টা আগেই ইরানি আলোচকরা সুইজারল্যান্ডের আয়োজক শহরে পৌঁছেছেন। এরই মধ্যে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরাইলি হামলার জেরে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসান নিয়ে নতুন আলোচনার জন্য ইরানি আলোচকদের সঙ্গে দেখা করতে সুইজারল্যান্ড পৌঁছেছেন। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ইউরোপগামী ফ্লাইটে ওঠার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন ‘পারমাণবিক ইস্যুতে অগ্রগতি হবে, লেবানন যুদ্ধবিরতি ইস্যুতেও অগ্রগতি হবে। আমার মনে হয়, এই দুটিই প্রধান বিষয় যার…

Read More

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকলো টাইগ্রেসরা। ৩ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে তারা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে ১৩ রানে তৃতীয় উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ২৯ বলে ৩৫ রানের জুটিতে গড়ে শুরুর ধাক্কা সামাল…

Read More

দৈনিক ন্যায়ের ডাক, ২১ জুন ২০২৬। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি বিতর্কিত দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিকে সরকার “অর্থনৈতিক অগ্রগতির নতুন দিগন্ত” বলে প্রচার করছে। কিন্তু বাস্তবতা কি সত্যিই এতটা আশাব্যঞ্জক? নাকি উন্নয়ন ও বিনিয়োগের চকচকে শব্দের আড়ালে বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও স্বাধীন বাজারব্যবস্থাকে ধীরে ধীরে বিদেশি নিয়ন্ত্রণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আজ দেশের মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজছে। চুক্তি না কি অর্থনৈতিক আত্মসমর্পণ? বিশ্ব রাজনীতির বাস্তবতা হলো—কোনো শক্তিশালী রাষ্ট্র কখনো নিঃস্বার্থভাবে দুর্বল দেশের সঙ্গে চুক্তি করে না। প্রতিটি চুক্তির পেছনে থাকে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্য। যুক্তরাষ্ট্রও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ…

Read More

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য প্রথম এইচিসন আন্তর্জাতিক ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচিসন কলেজের ১৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার জন্য স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় পারফরমেন্স করা ১৪ জন প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে নির্বাচিত করেছে বিসিবি। পাকিস্তান যাওয়ার আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় খেলোয়াড়রা। বাংলাদেশ ছাড়াও, এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের কম্বাইন্ড স্কুল এবং পাকিস্তানের এইচিসন কলেজ, সরকারি মুসলিম মডেল হাই স্কুল, দ্য সিটি স্কুল, বিকনহাউস স্কুল…

Read More

ডান ঊরুর পেশির ইনজুরির কারণে বিশ্বকাপ ফুটবলে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ম্যাচ খেলতে পারছেন না আর্জেন্টিনা ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। ইনজুরির কারণে গত দু’দিন পুরো সেশন অনুশীলন করতে পারেননি মন্তিয়েল। সময় কাটিয়েছেন জিমে, চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার পর মন্তিয়েলের পেশিতে সমস্যা দেখা যায়। এতে অস্ট্রিয়া ম্যাচ থেকে ছিটকে যান তিনি। মন্তিয়েলের পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা একাদশে সুযোগ পেতে পারেন নাহুয়েল মলিনা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ঐ ম্যাচের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেন মন্তিয়েল। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠতে এক সপ্তাহ সময় পাচ্ছেন তিনি। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে…

Read More

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ। আজ শনিবার চট্টগ্রামে খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘হোয়্যার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা যে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। তিনি বলেন, অতীতে দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। সেই প্রতিকূল সময়ে দলের তৎকালীন…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে। আজ শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিশেষ অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ১১ লক্ষ বালক এবং ১১ লক্ষ বালিকাসহ মোট ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিনি বলেন, বিশ্বের মধ্যে সম্ভবত আমরাই সবচাইতে বড় এই বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করেছি। টুর্নামেন্টে এক লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাহদী আমিন বলেন, ‘এটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা রেকর্ড করেছি, এমনটা আমরা বলতে পারব ইনশাল্লাহ।’ প্রধানমন্ত্রীর শিক্ষা…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ শনিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন। দেশ…

Read More