Author: admin

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেট’র উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামকে অভ্যাসে…

Read More

আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসে (জুলাই) নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে। তিনি আরো জানান, চলতি বছরের আগস্টে নতুন করে দু’টি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন…

Read More

বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ স্ট্রেইন শনাক্ত করেছেন। দেশটির কৃষিমন্ত্রী শনিবার এ তথ্য জানিয়েছেন। এর ফলে, এই অত্যন্ত সংক্রামক ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশেই ছড়িয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। কৃষিমন্ত্রী জুলি কলিন্স এক সংবাদ সম্মেলনে জানান, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একটি অভিবাসী সামুদ্রিক পাখি—ব্রাউন স্কুয়ার মধ্যে রোগটি পাওয়া গেছে। দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, অসুস্থ আরেকটি পাখি জায়ান্ট পেট্রেলের নমুনাতেও সম্ভাব্য সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে। এর আগে, অস্ট্রেলিয়া ছিল একমাত্র মহাদেশ, যেখানে এইচ৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়নি। এই ভাইরাসটি হাঁস-মুরগি ও বন্য পাখির ব্যাপক ক্ষতি করতে সক্ষম। কলিন্স বলেন,…

Read More

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা চাই আপনারা এগিয়ে যান, সমৃদ্ধ হোন। আমরা আপনাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করব।’ আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক রোডশোতে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তাফা জুলফিকার হাসান বাসসকে জানান, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধ ও অকার্যকর কারখানাগুলো পুনরুজ্জীবনে বিনিয়োগ আকৃষ্ট করাই ছিল এ রোডশোর মূল উদ্দেশ্য। ছবি : পিএমও প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক সরকারের…

Read More

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে চীন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডট কমের প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শনিবার চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আলিবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার, সিনিয়র স্পেশালিস্ট ও বাংলাদেশ চ্যানেল ম্যানেজার ওয়াং কিলিং ভানিয়া দুই দেশের প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন। এসময় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা…

Read More

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুর ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা ও মুগদা থানা পুলিশ। শুক্রবার এই অভিযান পরিচালিত হয়। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. জাহাঙ্গীর (৫০), মো. রাব্বি (১৮), মো. আনোয়ার হোসেন (৩৩), হাঞ্জেল (৩০), মো. রুবেল (৩৫), মো. মিজান (৩৫), আব্দুর রহিম (৩২), মো. মেহেদী হাসান (২৩), মো. লিটন (৩৫), মো. মান্নান (৪০), মো. রোমান (২০),…

Read More

জি৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে লক্ষ্য করে নতুন করে মন্তব্য করে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এ বিরোধকে ইরান যুদ্ধ ও ন্যাটো নিয়ে দুই দেশের মতপার্থক্যের সঙ্গেও যুক্ত করেছেন। খবর এএফপির। এই বিরোধ ট্রাম্প ও ইউরোপের অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মেলোনির মধ্যে এক অস্বাভাবিক ব্যক্তিগত দূরত্ব তৈরি করেছে। ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর মেলোনি নিজেকে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এর আগে ট্রাম্প ইতালীয় টেলিভিশন চ্যানেল লা৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ফ্রান্সে অনুষ্ঠিত এ সপ্তাহের জি৭ সম্মেলনে মেলোনি তার কাছে ছবি তোলার জন্য ‘অনুরোধ…

Read More

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের এক ডজনেরও বেশি স্থানে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এসব হামলার বেশিরভাগই নাবাতিয়েহ ও এর আশপাশের এলাকায় সংঘটিত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকা নাবাতিয়েহ শহর ও এর উপকণ্ঠে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণও করেছে। এনএনএ’র খবরে বলা হয়, আরব সালিম শহরে বিমান হামলায় তিন জন নিহত হয়েছে। দেইর জাহরানিতে নিহত হয়েছে আরও…

Read More

রাশিয়া ইউক্রেনের খারকিভ শহরে বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত ও আরও নয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ও কিয়েভ একে অপরের ওপর হামলা জোরদার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, শনিবার ভোরে একটি ‘গাইডেড এয়ারিয়াল বোমা’ শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়েন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচ থেকে…

Read More

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা পরপর দুটি বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বান্নু জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি বলেন, ‘রিমোট-নিয়ন্ত্রিত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে যাত্রীবাহী একটি ব্যক্তিগত পিকআপ ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণে আহতদের জরুরি চিকিৎসার জন্য একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময়, দ্বিতীয় একটি আইইডি বিস্ফোরিত হয়।’ তিনি আরও বলেন, এ ঘটনায় সাত জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

Read More