- FULL CONTENT TEST
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- ১০২ রানেই অলআউট বাংলাদেশ
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- সায়েমকে পুনর্বহালের দাবিতে সপ্তম দিনেও অচল চুয়েট
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯
- সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
- কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু
- হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের
- রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুঁজছে পুলিশ
- মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে জমি দখলের চেষ্টা, ফিলিস্তিনের সঙ্গে তুলনা এমপি হাসনাতের
- যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Author: admin
কবিঃ এম আর মাহ্ফুজ নারী তুমি হাজার মহাসাগর, গভীর জলের ঢেউ,কখনো শান্ত চাঁদের আলো, কখনো ঝড়ের নৌ।নারী তুমি কাল নাগিনী, বিষাক্তে ভরা দু’টি চোখ,আবার তুমি মমতার ছোঁয়ায় ভাঙো হাজার শোক। নারী তুমি আগুনের মতো, দহন জাগাও প্রাণে,আবার তুমি শিশিরের মতো ঝরো নীরব টানে।কখনো তুমি রুদ্র রূপে ভাঙো মনের অহংকার,কখনো তুমি ভালোবাসার সবচেয়ে বড় দোয়ার। নারী তুমি পৃথিবী জোড়া রহস্যময় কবিতা–গান,তোমার মাঝেই লুকিয়ে থাকে জীবনের অবসান।যে পুরুষ শুধু শরীর দেখে,সে তো এক অন্ধ মানুষ,প্রেমিক জানে নারীর ভিতর হাজার রঙের ফানুস। নারী তুমি বেহেশতের এক পবিত্র হুরদের সুবাস,আবার তুমি কারও অবহেলায় হয়ে ওঠো সর্বনাশ।ভালোবাসা যার চোখে আছে, সেই বুঝে তোমায়,নারীর হৃদয় ভাঙলে,নীরব…
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে- ৪ উইকেটে ও ৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌম্য সরকার, মুস্তাফিজুুর রহমান ও আব্দুল গাফফার সাকলাইন জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ নিয়েই বাংলাদেশ সফরের শেষ ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ চারবার ও অস্ট্রেলিয়া জিতেছে নয়বার। বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান,…
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরস-এর ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ড অব গভর্নরস-এর কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে বোর্ডের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়ন ও গবেষণা…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক…
নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথমবারের মতো সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ)। আজ কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৪ জুন বিবিটিএ’র এ কে এন আহমেদ অডিটোরিয়ামে কোর্সটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে তিনি বলেন, একজন দক্ষ ও আদর্শ কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে গড়ে উঠতে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ধারাবাহিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অন্য প্রশিক্ষণার্থী ও সহকর্মীদের ইতিবাচক গুণাবলি আত্মস্থ করে আত্মোন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে…
লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরানের সদ্য হওয়া ভঙ্গুর সমঝোতা নতুন সংকটে পড়েছে। একই সময়ে সুইজারল্যান্ডে আলোচনায় বসতে রওনা হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। শুক্রবার সুইজারল্যান্ডে পরবর্তী দফার আলোচনা হওয়ার কথা ছিল। তবে ইসরাইলের চার সেনা নিহত হওয়ার পর, লেবাননে প্রাণঘাতী হামলা চালানো হলে শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করা হয়। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এরপর শুক্রবার ওয়াশিংটন নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এটি ছিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতার একটি শর্ত। কিন্তু শনিবার আবারও দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।…
পঞ্চগড় জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে প্রতিমাসে একদিন নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা কর্মসূচি শুরু করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের আয়োজনে প্রতি মাসের তৃতীয় শনিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ জেলার নবীন ও প্রবীণ সংস্কৃতি কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। উদ্বোধনী আয়োজনে গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পকলা একাডেমির সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত…
কুরাসাও গোলরক্ষক এলোয় রুমের দুর্দান্ত পারফরমেন্সে ইকুয়েডরের সাথে গোলশুন্য ড্র করে বিশ্বকাপে প্রথমবারের মত পয়েন্ট সংগ্রহ করেছে নবাগত কুরাসাও। দক্ষিণ আফ্রিকান বাছাইপর্বের টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর পোস্টে ২৮টি শট নিয়েছে, যার মধ্যে ১৫টি ছিল টার্গেটে। কানসাস সিটিতে কাল রুম একাই যেন কুরাসাওকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন। কোনভাবেই রুমকে পরাস্ত করতে পারেনি দক্ষিণ আফ্রিকার জায়ান্টরা। গোলশুন্য এই ড্রয়ে পুঁচকে দ্বীপরাষ্ট্র কুরাসাওর বিশ্বকাপের নক আউট পর্বে খেলার স্বপ্ন কিছুটা হলেও টিকে রয়েছে। ফুটবলের বিশ্ব মঞ্চে এ পর্যন্ত খেলা দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে কুরাসাও এবার অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছিল। মিয়ামি এফসি গোলরক্ষক রুমের অসাধারণ নৈপুন্যে এখন তারা মাঠের লড়াইয়েও…
আইভরি কোস্টের সাথে নাটকীয় ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ের মাধ্যমে ২০১৪ সালের পর প্রথমবারের মত নক আউট পর্ব নিশ্চিত করেছে জার্মানী। বদলী খেলোয়াড় ডেনিজ উনদাভ ম্যাচে জোড়া গোল করেছেন। এর মধ্যে একটি ছিল ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে। যে গোলেই জার্মানীর জয় নিশ্চিত হয়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয়ের পর গত দুই আসরে গ্রুপ পর্বের বাঁধা পেরুতে পারেনি জার্মানী। কোচ জুলিয়ান নাগলেসম্যান যে কারনে এবারের আসরের আগ থেকেই দারুন চাপে ছিলেন। উনদাভের দুর্দান্ত ফিনিশিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তিনি বলেছেন ইকুয়েডরের বিপক্ষে পরের ম্যাচে মূল দলে তা খেলা নিশ্চিত। এ সম্পর্কে তিনি বলেন, ‘এটা তার জন্য অত্যন্ত আনন্দের। এর থেকে…
বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশটির প্রেসিডেন্ট শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সড়ক অবরোধ অপসারণে সেনাবাহিনী ও বুলডোজার মোতায়েন করা হয়েছে। এসব অবরোধের কারণে দেশটির স্বাভাবিক জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে শ্রমিক ইউনিয়ন, আদিবাসী সংগঠন ও কোকা চাষিদের বিভিন্ন গোষ্ঠী দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই গোষ্ঠীগুলো শহরগুলোতে বিক্ষোভ মিছিল করছে এবং সড়কে পাথর, গাছের গুঁড়ি ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে। এসব অবরোধের কারণে দেশের বড় বড় শহরে জ্বালানি, খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা…
